বগুড়াসহ দেশের ৭টি জেলায় অনলাইনে জামিননামা দাখিল বা ‘ই-বেইলবন্ড’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকালে বগুড়া জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আধুনিক বিচারিক সেবার উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী অতীতের বিচারব্যবস্থার সমালোচনা
করে বলেন, "ফ্যাসিবাদী শাসনামলে ভিন্ন দল ও মতের মানুষদের বিনা বিচারে শাস্তি
দেওয়া হয়েছে। আইনের শাসনের অপব্যবহার করে সাধারণ মানুষকে নির্যাতন করা হতো।" তিনি
জোর দিয়ে বলেন, বর্তমান সরকারের লক্ষ্য কেবল আইনের শাসন নয়, বরং প্রকৃত ন্যায়বিচার
প্রতিষ্ঠা করা।
প্রধানমন্ত্রী জানান, পর্যায়ক্রমে দেশের সব আদালতে এই ডিজিটাল
কার্যক্রম চালু করা হবে। এর ফলে:
প্রধানমন্ত্রী আরও বলেন, "আমরা এমন একটি বিচারব্যবস্থা
গড়তে চাই, যেখানে প্রধানমন্ত্রী, মন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ
মানুষ সবাই সমান অধিকার পাবেন। আইনের চোখে সবাই সমান হবে।"
এর আগে, সকাল ১১টার পর প্রধানমন্ত্রী বগুড়া জেলা আইনজীবী
সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও আইনজীবী
নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজই প্রথম
নিজ জেলা বগুড়া সফরে এসেছেন তারেক রহমান। দিনভর তাঁর আরও বেশ কিছু উন্নয়নমূলক কর্মসূচিতে
অংশ নেওয়ার কথা রয়েছে।

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন