বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নির্মাতা ডেভিড ধাওয়ান-এর আসন্ন সিনেমা ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’। বরুণ ধাওয়ান, পূজা হেগড়ে ও মৃণাল ঠাকুর-এর ত্রিভুজ প্রেমের গল্প ঘিরে দর্শকদের আগ্রহ যখন তুঙ্গে, তখনই নতুন চমক হিসেবে যুক্ত হচ্ছেন কৃতি শ্যানন।
ভারতীয় গণমাধ্যম
পিঙ্কভিলা-এর প্রতিবেদন অনুযায়ী, সিনেমার পোস্ট-ক্রেডিট দৃশ্যে একটি বিশেষ নাচের পরিবেশনায়
বরুণ ধাওয়ানের সঙ্গে দেখা যাবে কৃতি শ্যাননকে। এই গানটিকে ‘বিগ ফিনালে’ হিসেবে পরিকল্পনা
করা হয়েছে।
গত ১৬ এপ্রিল
গানটির শুটিং সম্পন্ন হয়েছে। শুধু বরুণ ও কৃতিই নন, এই জমজমাট গানে অংশ নিয়েছেন মনিষ
পল। পরিচালক ডেভিড ধাওয়ান জানিয়েছেন, দর্শকদের হাসিমুখে প্রেক্ষাগৃহ থেকে বের করে আনতেই
গানটিতে রাখা হয়েছে ভরপুর কমেডি টুইস্ট।
তিনি বলেন,
“এটি একটি পিওর পার্টি সং হতে চলেছে। জনাকীর্ণ ড্যান্স ফ্লোর, নিয়ন আলোর ঝলকানি আর
দুর্দান্ত বিটে দর্শকরা মাতোয়ারা হবেন।” এরই মধ্যে সিনেমাটির প্রথম ঝলক বা টিজার প্রকাশ
পেয়েছে, যা দর্শকদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে। টিজারে দেখা যায়, ভিন্ন দুই মায়ের দুই
শিশু আবিষ্কার করে যে তাদের বাবার নাম ও জন্মদিন একই—এই ‘ডাবল ট্রাবল’ ঘিরেই এগিয়ে
যাবে গল্প। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মৌনি রায়, রোহিত সারাফ, জিমি শেরগিল, চাঙ্কি
পান্ডে, রাজেশ কুমারসহ অনেকে।
সবকিছু ঠিক থাকলে আগামী ২২ মে ২০২৬ তারিখে বড় পর্দায় মুক্তি পাবে সিনেমাটি। অন্যদিকে, কৃতি শ্যাননের ভক্তদের জন্য রয়েছে আরও সুখবর। তাকে দেখা যাবে ককটেল ২ ছবিতে। হোমি আদাজানিয়া পরিচালিত এই ছবিতে কৃতির সঙ্গে অভিনয় করছেন শাহিদ কাপুর ও রাশমিকা মান্দান্না। ছবিটি মুক্তির সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ জুন ২০২৬।

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন