যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই নতুন হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। দেশটির সংসদের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে যদি পুনরায় যুদ্ধ শুরু হয়, তবে তেহরান যুদ্ধক্ষেত্রে তাদের ‘নতুন কার্ড’ বা রণকৌশল দেখাতে প্রস্তুত।
মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে
(সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে গালিবাফ এই মন্তব্য করেন। তিনি হুশিয়ারি দিয়ে বলেন,
যদি পরিস্থিতি আবার যুদ্ধের দিকে মোড় নেয়, তবে ইরান তার প্রতিপক্ষের বিরুদ্ধে এমন কিছু
নতুন রণকৌশল ও সামরিক শক্তি প্রদর্শন করবে যা আগে দেখা যায়নি।
স্পিকার গালিবাফ তার পোস্টে সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড
ট্রাম্পকে নিশানা করে বলেন, ট্রাম্প নিজের কল্পনা অনুযায়ী আলোচনার টেবিলকে আসলে একটি
‘আত্মসমর্পণের টেবিলে’ রূপান্তর করার চেষ্টা করছেন।
তিনি আরও অভিযোগ করেন:
"ট্রাম্প নতুন করে যুদ্ধ উসকে দেওয়ার জন্য একটি অজুহাত
বা যৌক্তিকতা তৈরি করতে চাইছেন। কিন্তু ইরান কোনোভাবেই তার এই চাপের মুখে নতি স্বীকার
করবে না।"
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা
যখন পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হওয়ার কথা, ঠিক সেই মুহূর্তে গালিবাফের এই মন্তব্য
পরিস্থিতিকে আরও জটিল করে তুলল। ট্রাম্পের কড়া হুঁশিয়ারি এবং তার জবাবে ইরানের এই
‘নতুন কার্ড’ দেখানোর হুমকি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি
করছে।

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন