সংবাদ

ফজলুর রহমানকে অশালীন মন্তব্য করায় আমির হামজাকে লিগ্যাল নোটিশ

জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পিএম

ফজলুর রহমানকে অশালীন মন্তব্য করায় আমির হামজাকে লিগ্যাল নোটিশ
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে নিয়ে অশালীন ও মানহানিকর মন্তব্যের অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে উকিল নোটিশ পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে লিগ্যাল নোটিশ (উকিল নোটিশ) পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী নুরুল ইসলাম নুরুল এই নোটিশ প্রেরণ করেন।

ছাত্রশক্তি কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব আই-ইয়াশ ইমনের পক্ষে এই নোটিশ পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, মুফতি আমির হামজা সম্প্রতি এক বক্তব্যে সংসদ সদস্য ফজলুর রহমানকে ‘ফজু পাগলা’ বলে সম্বোধন করেন। এছাড়া তাকে পাবনার মানসিক হাসপাতালে পাঠানো এবং ‘কুকুর মারার ইনজেকশন’ দেওয়ার কথা উল্লেখ করেন।

নোটিশে দাবি করা হয়, একজন বীর মুক্তিযোদ্ধা ও রাষ্ট্রের সম্মানিত ব্যক্তিকে নিয়ে এমন বক্তব্য সুপরিকল্পিত এবং অবমাননাকর। এর মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ফজলুর রহমানের সম্মানহানি করা হয়েছে। যা তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার পাশাপাশি মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

নোটিশ প্রাপ্তির ১০ দিনের মধ্যে এই বক্তব্যের বিষয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে আমির হামজার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও অশালীন বক্তব্যের অভিযোগে মুফতি আমির হামজাকে দুটি উকিল নোটিশ দেওয়া হয়েছিল। এছাড়া জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে সিরাজগঞ্জের একটি আদালতে তার বিরুদ্ধে মামলা রয়েছে। ওই মামলায় আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ফজলুর রহমানকে অশালীন মন্তব্য করায় আমির হামজাকে লিগ্যাল নোটিশ

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে লিগ্যাল নোটিশ (উকিল নোটিশ) পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী নুরুল ইসলাম নুরুল এই নোটিশ প্রেরণ করেন।

ছাত্রশক্তি কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব আই-ইয়াশ ইমনের পক্ষে এই নোটিশ পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, মুফতি আমির হামজা সম্প্রতি এক বক্তব্যে সংসদ সদস্য ফজলুর রহমানকে ‘ফজু পাগলা’ বলে সম্বোধন করেন। এছাড়া তাকে পাবনার মানসিক হাসপাতালে পাঠানো এবং ‘কুকুর মারার ইনজেকশন’ দেওয়ার কথা উল্লেখ করেন।

নোটিশে দাবি করা হয়, একজন বীর মুক্তিযোদ্ধা ও রাষ্ট্রের সম্মানিত ব্যক্তিকে নিয়ে এমন বক্তব্য সুপরিকল্পিত এবং অবমাননাকর। এর মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ফজলুর রহমানের সম্মানহানি করা হয়েছে। যা তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার পাশাপাশি মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

নোটিশ প্রাপ্তির ১০ দিনের মধ্যে এই বক্তব্যের বিষয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে আমির হামজার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও অশালীন বক্তব্যের অভিযোগে মুফতি আমির হামজাকে দুটি উকিল নোটিশ দেওয়া হয়েছিল। এছাড়া জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে সিরাজগঞ্জের একটি আদালতে তার বিরুদ্ধে মামলা রয়েছে। ওই মামলায় আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত