সংবাদ

মতলব উত্তরে জব্দ ৩৫ নৌকা নিলামে বিক্রি

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ৭ জুন ২০২৬, ০৮:২৯ পিএম

মতলব উত্তরে জব্দ ৩৫ নৌকা নিলামে বিক্রি
চাঁদপুরের মতলব উত্তরে জাটকা রক্ষা অভিযানে জব্দ করা ৩৫টি নৌকা নিলামে বিক্রি করা হচ্ছে। ছবি : সংবাদ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাটকা রক্ষা অভিযানে জব্দ করা ৩৫টি নৌকা উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে। রোববার (৭ জুন) সকালে উপজেলার মেঘনা নদীর তীরে এই নিলাম প্রক্রিয়া সম্পন্ন হয়। এতে ভ্যাট ও আয়করসহ মোট ৯ লাখ ৪৫ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে।

উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, রোববার সকাল ১০টায় মেঘনা পাড়ে নিলাম কার্যক্রম শুরু হয়। নিলামে ৩৫টি নৌকা ৮ লাখ ৮৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়। এর সঙ্গে ভ্যাট ও আয়কর যুক্ত হয়ে সরকারি কোষাগারে মোট ৯ লাখ ৪৫ হাজার টাকা জমা হয়েছে।

নিলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, মোহনপুর কোস্টগার্ডের কন্টিনজেন্ট এম সানোয়ার হোসেন এবং নৌপুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আবুল কালাম।

জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে পরিচালিত অভিযানে এসব নৌকা জব্দ করা হয়েছিল। নিলামের মাধ্যমে এই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমত উল্লাহ জানান, সরকারি বিধিমালা অনুসরণ করে স্বচ্ছ প্রক্রিয়ায় নিলাম সম্পন্ন হয়েছে। প্রাপ্ত অর্থ যথাযথভাবে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, প্রতিবছর জাটকা সংরক্ষণে মার্চ ও এপ্রিল মাসে ইলিশের অভয়াশ্রম এলাকায় মৎস্য বিভাগ ও প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়। ওই সময় অবৈধভাবে মাছ ধরায় ব্যবহৃত জাল ও নৌকা জব্দ করা হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৭ জুন ২০২৬

মতলব উত্তরে জব্দ ৩৫ নৌকা নিলামে বিক্রি

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত