সংবাদ

১৭ বছর পর ধরা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি

পরিচয় বদলে বিয়ে করেও শেষ রক্ষা হলো না রহমতের

প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পিএম

পরিচয় বদলে বিয়ে করেও শেষ রক্ষা হলো না রহমতের
গাজীপুরের কালীগঞ্জে ২০০৯ সালের একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রহমত আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সংবাদ

হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড মাথায় নিয়ে দীর্ঘ ১৭ বছর পলাতক ছিলেন মো. রহমত আলী (৫৩)। পরিচয় গোপন করে দেশের বিভিন্ন স্থানে ঘুরে শেষ পর্যন্ত থিতু হয়েছিলেন কিশোরগঞ্জে। তবে শেষ রক্ষা হয়নি। বুধবার (২২ এপ্রিল) রাতে গাজীপুরের কালীগঞ্জ থানা-পুলিশের একটি বিশেষ অভিযানে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বৃহস্পতিবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার রহমত আলী ওরফে রহমত মিস্ত্রি কালীগঞ্জ উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, রহমত আলী ২০০৯ সালের একটি হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি। গ্রেপ্তারি পরোয়ানা এড়াতে তিনি নিজের জাতীয় পরিচয়পত্রের তথ্য পরিবর্তন করেন। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চর কাশিয়া গ্রামে নতুন পরিচয় দিয়ে তিনি বসবাস শুরু করেন। সেখানে তিনি দ্বিতীয় বিয়ে করে ঘরসংসারও গড়ে তুলেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত বুধবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে কালীগঞ্জ থানা-পুলিশের আরেকটি পৃথক অভিযানে বুধবার বিকেলে উপজেলার চান্দেরবাগ বাজার এলাকা থেকে মো. রনি মন্ডল (২৩) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, রনি এলাকায় মাদক ব্যবসা, চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।

ওসি জাকির হোসেন জানান, গ্রেপ্তার দুই আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

পরিচয় বদলে বিয়ে করেও শেষ রক্ষা হলো না রহমতের

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড মাথায় নিয়ে দীর্ঘ ১৭ বছর পলাতক ছিলেন মো. রহমত আলী (৫৩)। পরিচয় গোপন করে দেশের বিভিন্ন স্থানে ঘুরে শেষ পর্যন্ত থিতু হয়েছিলেন কিশোরগঞ্জে। তবে শেষ রক্ষা হয়নি। বুধবার (২২ এপ্রিল) রাতে গাজীপুরের কালীগঞ্জ থানা-পুলিশের একটি বিশেষ অভিযানে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বৃহস্পতিবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার রহমত আলী ওরফে রহমত মিস্ত্রি কালীগঞ্জ উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, রহমত আলী ২০০৯ সালের একটি হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি। গ্রেপ্তারি পরোয়ানা এড়াতে তিনি নিজের জাতীয় পরিচয়পত্রের তথ্য পরিবর্তন করেন। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চর কাশিয়া গ্রামে নতুন পরিচয় দিয়ে তিনি বসবাস শুরু করেন। সেখানে তিনি দ্বিতীয় বিয়ে করে ঘরসংসারও গড়ে তুলেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত বুধবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে কালীগঞ্জ থানা-পুলিশের আরেকটি পৃথক অভিযানে বুধবার বিকেলে উপজেলার চান্দেরবাগ বাজার এলাকা থেকে মো. রনি মন্ডল (২৩) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, রনি এলাকায় মাদক ব্যবসা, চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।

ওসি জাকির হোসেন জানান, গ্রেপ্তার দুই আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত