সংবাদ

ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে প্রাণ গেল কৃষকের

জেলা বার্তা পরিবেশক, ঝিনাইদহ
জেলা বার্তা পরিবেশক, ঝিনাইদহ
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পিএম

 ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে প্রাণ গেল কৃষকের
ছবি : সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মোহন শেখ (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জেলা যুবদল নেতা আবু জাহিদ চৌধুরী ও শৈলকুপা উপজেলা যুবদলের সদস্যসচিব আবুল বাশার তরিকুল সাদাতের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল বুধবার সন্ধ্যায় জাহিদ চৌধুরীর এক সমর্থককে মারধর করেন সাদাতের লোকজন। এর জের ধরে আজ সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হন।

আহত ব্যক্তিদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জাহিদ চৌধুরীর সমর্থক মোহন শেখকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাহিদ এমরান তন্নি বলেন, মোহন শেখকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে আব্বাস শেখ নামের একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুরে পাঠানো হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, আধিপত্য বিস্তারের জেরে এই সংঘর্ষ ও নিহতের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে প্রাণ গেল কৃষকের

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মোহন শেখ (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জেলা যুবদল নেতা আবু জাহিদ চৌধুরী ও শৈলকুপা উপজেলা যুবদলের সদস্যসচিব আবুল বাশার তরিকুল সাদাতের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল বুধবার সন্ধ্যায় জাহিদ চৌধুরীর এক সমর্থককে মারধর করেন সাদাতের লোকজন। এর জের ধরে আজ সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হন।

আহত ব্যক্তিদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জাহিদ চৌধুরীর সমর্থক মোহন শেখকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাহিদ এমরান তন্নি বলেন, মোহন শেখকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে আব্বাস শেখ নামের একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুরে পাঠানো হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, আধিপত্য বিস্তারের জেরে এই সংঘর্ষ ও নিহতের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত