সংবাদ

‘পুষ্টি বৈষম্য দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার’

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৭:০২ পিএম

‘পুষ্টি বৈষম্য দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার’
ছবি : সংবাদ

‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ শুরু হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ফেনী, মুন্সিগঞ্জের গজারিয়া এবং রংপুরের তারাগঞ্জে র‍্যালি, আলোচনা সভা ও পুষ্টি মেলার আয়োজন করা হয়। জনস্বাস্থ্য রক্ষায় সুষম খাবারের গুরুত্ব এবং সাধারণ মানুষের মধ্যে পুষ্টি সচেতনতা বাড়াতে এসব কর্মসূচি পালন করা হচ্ছে।

ফেনী : সকালে ফেনী সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী পুষ্টি মেলার উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার শফিকুল ইসলাম। পরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম। সভায় বক্তারা বলেন, সুস্থ থাকার জন্য প্রতিদিনের খাদ্যতালিকায় শাকসবজি, মাছ, মাংস ও আমিষ জাতীয় খাবারের সুষম বণ্টন নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) ফাহামিদা হক। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারাও এতে অংশ নেন।

গজারিয়া (মুন্সিগঞ্জ) : গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুষ্টি সপ্তাহের কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথির সঞ্চালনায় সভায় জাতীয় পুষ্টি কর্মসূচির ১৭টি লক্ষ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা প্রদক্ষিণ করে। আয়োজকেরা জানান, ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি চলবে।

তারাগঞ্জ (রংপুর) : তারাগঞ্জে র‍্যালি ও আলোচনার মাধ্যমে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ইউএনও মোনাববর হোসেন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হামুদল্লা। বক্তারা বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিত করার ওপর জোর দেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও কমিউনিটি ক্লিনিক পর্যায়ে সপ্তাহব্যাপী এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

‘পুষ্টি বৈষম্য দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার’

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত