সংবাদ

বান্দরবানে একদিনের ব্যবধানে আবারও ৬ রাবার শ্রমিক অপহরণ

প্রতিনিধি, বান্দরবান
প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পিএম

বান্দরবানে একদিনের ব্যবধানে আবারও ৬ রাবার শ্রমিক অপহরণ
ছবি : সংবাদ

বান্দরবানে আবারও শ্রমিক অপহরণের ঘটনা ঘটেছে। নাইক্ষ্যংছড়িতে তিন শ্রমিক অপহৃত হওয়ার রেশ কাটতে না কাটতেই এবার সদর উপজেলার টংকাবতী ইউনিয়ন থেকে অস্ত্রের মুখে ছয় রাবার শ্রমিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়নের হাতির ডেরা এলাকা থেকে তাদের তুলে নিয়ে যাওয়া হয়।

অপহৃত শ্রমিকেরা হলেন-নুরুল আফসার, মো. আরাফাত, ইসমাইল, করিম উল্লাহ, রমিত ও সাকিব। তবে তাঁদের বিস্তারিত ঠিকানা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাজ শেষে ওই শ্রমিকেরা রাবার বাগানের একটি ঘরে অবস্থান করছিলেন। রাত ১১টার দিকে ১০ থেকে ১৫ জনের একদল সশস্ত্র মুখোশধারী সন্ত্রাসী সেখানে চড়াও হয়। তারা শ্রমিকদের মারধর করার পর চোখ বেঁধে গহীন অরণ্যের দিকে নিয়ে যায়। রাতে বিষয়টি জানাজানি না হলেও বৃহস্পতিবার ভোরে খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক দেখা দেয়।

টংকাবতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মায়াং ম্রো প্রদীপ বলেন, ‘গত রাতে ছয় রাবার শ্রমিককে অপহরণের খবর পেয়েছি। বিষয়টি ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার বলেন, ‘১০ থেকে ১৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী ছয়জন রাবার শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে। খবর পাওয়ার পর পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনীর একটি দল তাদের উদ্ধারে অভিযান শুরু করেছে।’

এর আগে গত মঙ্গলবার রাতে নাইক্ষ্যংছড়ির বাইশারী থেকে তিন রাবার শ্রমিককে অপহরণ করা হয়েছিল। অপহরণের একদিন পর বুধবার সন্ধ্যায় তাঁদের উদ্ধার করা হয়। ওই ঘটনার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই সদর উপজেলায় এই নতুন অপহরণের ঘটনা ঘটল।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

বান্দরবানে একদিনের ব্যবধানে আবারও ৬ রাবার শ্রমিক অপহরণ

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

বান্দরবানে আবারও শ্রমিক অপহরণের ঘটনা ঘটেছে। নাইক্ষ্যংছড়িতে তিন শ্রমিক অপহৃত হওয়ার রেশ কাটতে না কাটতেই এবার সদর উপজেলার টংকাবতী ইউনিয়ন থেকে অস্ত্রের মুখে ছয় রাবার শ্রমিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়নের হাতির ডেরা এলাকা থেকে তাদের তুলে নিয়ে যাওয়া হয়।

অপহৃত শ্রমিকেরা হলেন-নুরুল আফসার, মো. আরাফাত, ইসমাইল, করিম উল্লাহ, রমিত ও সাকিব। তবে তাঁদের বিস্তারিত ঠিকানা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাজ শেষে ওই শ্রমিকেরা রাবার বাগানের একটি ঘরে অবস্থান করছিলেন। রাত ১১টার দিকে ১০ থেকে ১৫ জনের একদল সশস্ত্র মুখোশধারী সন্ত্রাসী সেখানে চড়াও হয়। তারা শ্রমিকদের মারধর করার পর চোখ বেঁধে গহীন অরণ্যের দিকে নিয়ে যায়। রাতে বিষয়টি জানাজানি না হলেও বৃহস্পতিবার ভোরে খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক দেখা দেয়।

টংকাবতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মায়াং ম্রো প্রদীপ বলেন, ‘গত রাতে ছয় রাবার শ্রমিককে অপহরণের খবর পেয়েছি। বিষয়টি ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার বলেন, ‘১০ থেকে ১৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী ছয়জন রাবার শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে। খবর পাওয়ার পর পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনীর একটি দল তাদের উদ্ধারে অভিযান শুরু করেছে।’

এর আগে গত মঙ্গলবার রাতে নাইক্ষ্যংছড়ির বাইশারী থেকে তিন রাবার শ্রমিককে অপহরণ করা হয়েছিল। অপহরণের একদিন পর বুধবার সন্ধ্যায় তাঁদের উদ্ধার করা হয়। ওই ঘটনার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই সদর উপজেলায় এই নতুন অপহরণের ঘটনা ঘটল।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত