সংবাদ

৫২ হাজারে বিক্রি হলো ২৫ কেজির পাঙাশ

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পিএম

৫২ হাজারে বিক্রি হলো ২৫ কেজির পাঙাশ
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়া ২৫ কেজি ওজনের বিশাল আকৃতির পাঙাশ। ছবি : সংবাদ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে ২৫ কেজি ওজনের বিশাল আকৃতির একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন পদ্মা-যমুনার মোহনায় জেলে পরান হাওলদারের জালে মাছটি ধরা পড়ে। মাছটি পরে ৫২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।

জেলে ও স্থানীয় সূত্র জানায়, সকালে জাল তোলার সময় পরান হাওলদার বুঝতে পারেন বড় কোনো মাছ ধরা পড়েছে। পরে বিশাল পাঙাশটি নৌকায় তোলার পর এলাকায় খবর ছড়িয়ে পড়ে। মাছটি দেখার জন্য দৌলতদিয়া ফেরিঘাটে স্থানীয় উৎসুক জনতা ভিড় জমায়। অনেকে মাছটির সঙ্গে মুঠোফোনে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মহন মন্ডলের আড়তে নেওয়া হয়। সেখানে উন্মুক্ত নিলামে স্থানীয় মাছ ব্যবসায়ী ‘মাছ সম্রাট’ হিসেবে পরিচিত শাহজাহান শেখ মাছটি ২ হাজার টাকা কেজি দরে মোট ৫০ হাজার টাকায় কিনে নেন। অল্প সময়ের ব্যবধানে শাহজাহান শেখ মুঠোফোনে যোগাযোগ করে ঢাকার এক প্রবাসী ক্রেতার কাছে ২ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ৫২ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, ‘পদ্মায় এখন বড় মাছ খুব একটা পাওয়া যাচ্ছে না। অনেক দিন পর এত বড় একটি পাঙাশ জালে ধরা পড়ল। মাছটি বিক্রি করে আমার আড়াই হাজার টাকা লাভ হয়েছে।’

স্থানীয় মৎস্যজীবীরা জানান, নদীতে পানির স্রোত ও গতিপথ পরিবর্তনের কারণে অনেক দিন পর বড় পাঙাশের দেখা মিলল। এ ধরনের বড় মাছ ধরা পড়লে অন্য জেলেদের মধ্যেও উৎসাহ বাড়ে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

৫২ হাজারে বিক্রি হলো ২৫ কেজির পাঙাশ

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত