সংবাদ

শ্মশানঘাট থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)
প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পিএম

শ্মশানঘাট থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নওগাঁর বদলগাছীতে শ্মশানঘাটের একটি গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : সংবাদ

নওগাঁর বদলগাছীতে একটি শ্মশানঘাটের গাছ থেকে সাহেব আলী (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের পার আধাইপুর শ্মশানঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাহেব আলী উপজেলার মিঠাপুর ইউনিয়নের ইসমাইলপুর গ্রামের নূর ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের দিকে শ্মশানঘাটে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি প্রথম দেখতে পান সুশীল চন্দ্র নামের এক ব্যক্তি। তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন এবং থানায় খবর দেন। খবর পেয়ে বদলগাছী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহতের পরিবার জানায়, আজ সকাল আটটার দিকে সাহেব আলী বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যা হতে পারে। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে নিহতের চাচা ছানামুল হক দাবি করেছেন, এটি আত্মহত্যা নয়; সাহেব আলীকে হত্যা করে কেউ গাছে ঝুলিয়ে রেখেছে। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

শ্মশানঘাট থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

নওগাঁর বদলগাছীতে একটি শ্মশানঘাটের গাছ থেকে সাহেব আলী (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের পার আধাইপুর শ্মশানঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাহেব আলী উপজেলার মিঠাপুর ইউনিয়নের ইসমাইলপুর গ্রামের নূর ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের দিকে শ্মশানঘাটে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি প্রথম দেখতে পান সুশীল চন্দ্র নামের এক ব্যক্তি। তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন এবং থানায় খবর দেন। খবর পেয়ে বদলগাছী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহতের পরিবার জানায়, আজ সকাল আটটার দিকে সাহেব আলী বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যা হতে পারে। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে নিহতের চাচা ছানামুল হক দাবি করেছেন, এটি আত্মহত্যা নয়; সাহেব আলীকে হত্যা করে কেউ গাছে ঝুলিয়ে রেখেছে। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত