নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেও সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থিতা ফিরে পেলেন না জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনিরা শারমিন।
তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলেন।
সরকারি চাকরি থেকে ইস্তফার তিন বছর পার না হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।
সেই সিদ্ধান্তই বহাল রেখেছে নির্বাচন কমিশন।
সোমবার, ২৭ এপ্রিল ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে আপিল শুনানি হয়। কমিশন সভা থেকেই এই সিদ্ধান্ত আসে।
প্রার্থিতা ফিরে পেতে এখন হাই কোর্টে যাবেন বলে জানিয়েছেন মনিরা শারমিন।
জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, "মনিরা শারমিনের আপিল আবেদন নামঞ্জুর হয়েছে। তার মনোনয়নপত্র বাতিল থাকল।"
মনিরা শারমিন সাংবাদিকদের বলেন, “এখন আমি হাই কোর্টে আপিল করব।”
এদিকে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে বিএনপির প্রার্থী জীবা আমিনা খানের প্রার্থিতা বাতিল চেয়ে দলের আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য মাসুদ মৃধা আপিল করেছেন। বিএনপির আরেক প্রার্থী মাধবী মার্মার প্রার্থিতা বাতিল চেয়েও বান্দরবানের চন্দ্রা চাকমা আবেদন করেন।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, "জীবা আমিনা খানের বিরুদ্ধে আপিলটি যথাযথ হয়নি। আপিলকারী প্রার্থী না হওয়ায় আপিল খারিজ করা হয়েছে। মাধবী মার্মার বিরুদ্ধে কোনো আপিল আমাদের কাছে ছিল না।"
মাধবী মার্মার বিরুদ্ধে আবেদন আইন শাখায় বা ইসির কাছে না দিয়ে ডেসপ্যাচে জমা দেওয়ায় তা নথিভুক্ত হয়নি বলে জানিয়েছে ইসি সচিবালয়ের সংশ্লিষ্ট শাখা।
বিএনপি এই দুই প্রার্থীর বিরুদ্ধেও হাই কোর্টে আপিল করা হবে বলে জানিয়েছেন তাদের আইনজীবীরা।
ত্রয়োদশ সংসদে সংরক্ষিত নারী আসনের ৫০টি আসনের ৪৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। বৈধ প্রার্থীর মধ্যে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের ১২ জন ও স্বতন্ত্র জোটের একজন রয়েছেন।
সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা সাধারণত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এখন প্রার্থিতা প্রত্যাহারের সময় পার হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন তারা।
তফসিল অনুযায়ী, ২৭ এপ্রিল ও ২৮ এপ্রিল আপিল নিষ্পত্তি হবে। ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহার ও ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ আর ভোট হবে ১২ মে।

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন