নিষিদ্ধঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের নাশকতার আশঙ্কায় দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে এরই মধ্যে সব রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলা পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে র্যাব জানিয়েছে, এই মুহূর্তে বড় ধরনের কোনো তাৎক্ষণিক হুমকি বা নাশকতার আশঙ্কা নেই।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া
সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি
মো. খালিদুল হক হাওলাদার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত রাতে রাজধানীর মোহাম্মদপুর
ও পল্টন এলাকায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবাসহ পাঁচজনকে
গ্রেপ্তার করেছে র্যাব-২। গ্রেপ্তারকৃতরা হলেন: আব্দুর রহমান ওরফে রহমত উল্লাহ (৪২),
মনিরুল ইসলাম ওরফে রাডার মনির (৪৯), মো. নুর হোসেন (৫০), আল আমিন ওরফে ফাটা আল আমিন
(২৪) ও মো. সুর নবী (১৯)।
অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩টি পিস্তল, ২টি ম্যাগাজিন,
৩৩ রাউন্ড গুলি, ২টি চাপাতি এবং ১ লাখ ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া
মোহাম্মদপুরের ৪০ ফিট এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় একনলা বন্দুক ও কার্তুজ
উদ্ধার করে র্যাব।
অতিরিক্ত ডিআইজি খালিদুল হক জানান, মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি,
নিউ মার্কেট ও শেরে বাংলা নগর এলাকায় র্যাবের ২৪টি টহল টিম তিন শিফটে দায়িত্ব পালন
করছে। এছাড়া মোটরসাইকেল টহলের পাশাপাশি বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।
গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় নিরাপত্তা বাড়ানো প্রসঙ্গে
র্যাব কর্মকর্তা বলেন, “আমরা যেকোনো ধরনের ঝুঁকিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। বর্তমানে
কোনো বড় ধরনের নিরাপত্তা হুমকি নেই, তবুও জনস্বার্থ ও সরকারি স্থাপনার নিরাপত্তায় আমাদের
নজরদারি জোরদার রাখা হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে আমরা কাজ
করছি।” সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে র্যাবের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান
তিনি।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন