সংবাদ

তারাগঞ্জে গরু গোয়ালে নিতে গিয়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)
প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পিএম

তারাগঞ্জে গরু গোয়ালে নিতে গিয়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
বজ্রপাতে বাড়ছে মৃত্যু

রংপুরের তারাগঞ্জে বাড়ির উঠান থেকে গরু গোয়ালে নিতে গিয়ে বজ্রপাতে সাহেরা বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাহেরা বেগম ওই গ্রামের আজিজার রহমানের স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বৃষ্টি শুরু হলে উঠানের আমগাছে বাঁধা একটি গরু গোয়ালঘরে নেওয়ার জন্য ঘর থেকে বের হন সাহেরা। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সয়ার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল ইবাদত হোসেন বলেন, বজ্রপাতে সাহেরা বেগমের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এই অকাল মৃত্যুতে পরিবারটিতে শোকের মাতম চলছে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

তারাগঞ্জে গরু গোয়ালে নিতে গিয়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

রংপুরের তারাগঞ্জে বাড়ির উঠান থেকে গরু গোয়ালে নিতে গিয়ে বজ্রপাতে সাহেরা বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাহেরা বেগম ওই গ্রামের আজিজার রহমানের স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বৃষ্টি শুরু হলে উঠানের আমগাছে বাঁধা একটি গরু গোয়ালঘরে নেওয়ার জন্য ঘর থেকে বের হন সাহেরা। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সয়ার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল ইবাদত হোসেন বলেন, বজ্রপাতে সাহেরা বেগমের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এই অকাল মৃত্যুতে পরিবারটিতে শোকের মাতম চলছে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করার প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত