পানির সঠিক ব্যবহার নিশ্চিত করতে এবং জলাবদ্ধতা নিরসনে সরকার দেশজুড়ে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অতিবৃষ্টির সময় যাতে শহরে পানি না জমে এবং শুষ্ক মৌসুমে যাতে প্রয়োজনীয় পানি ধরে রাখা যায়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (২ মে) সিলেট
সিটি করপোরেশন প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব
কথা বলেন।
সড়ক যোগাযোগের পাশাপাশি
সারাদেশে রেল নেটওয়ার্ক শক্তিশালী করার পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার ঢাকা-সিলেট রুটে রেলের ডাবল লাইন করার চিন্তা
করছে। তিনি আরও বলেন, "রেল যোগাযোগ
বাড়লে যানজট কমবে এবং যাতায়াত খরচও সাশ্রয় হবে। আমরা যত্রতত্র রাস্তা নির্মাণ করে
ফসলি জমি নষ্ট করতে চাই না।"
সিলেটের স্বাস্থ্যসেবা
নিয়ে প্রধানমন্ত্রী জানান, শিগগিরই
সিলেট মেডিকেল কলেজে ২৫০ শয্যার হাসপাতাল চালু করা হবে এবং পর্যায়ক্রমে তা ১২০০
শয্যায় উন্নীত করা হবে। এছাড়া স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সারাদেশে
দ্রুত ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
সিলেটের মাটি থেকেই
সরকার ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামক ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি চালু করতে
যাচ্ছে বলে ঘোষণা দেন তারেক রহমান। তিনি জানান, এই আয়োজনে সারাদেশে প্রায় ১ লাখ ৩০ হাজার শিশু অংশ নেবে।
এখান থেকেই ভবিষ্যতে বিশ্বমানের ক্রীড়াবিদ বেরিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত
করেন।
সরকারের আড়াই মাসের
কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রী বলেন, "একটি আড়াই মাসের শিশু যেমন হাঁটতে পারে না, তেমনি সরকারের বয়সও খুব কম। তবুও আমরা মানুষের কাছে
দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দিনরাত কাজ করে যাচ্ছি। কঠোর পরিশ্রম করলে আধুনিক
বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।"
এ সময় তিনি
যেখানে-সেখানে বর্জ্য না ফেলতে সিটি করপোরেশনের স্কুলগুলোতে শিশুদের সচেতন করে
তোলার উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
সমাবেশে স্থানীয়
প্রশাসনের কর্মকর্তা, দলীয়
উচ্চপদস্থ নেতৃবৃন্দ এবং সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশ গড়ার এই লড়াইয়ে সাধারণ মানুষকে পাশে থাকার আহ্বান
জানান।

শনিবার, ০২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন