নৌপরিবহন অধিদপ্তরের সমন্বিত নাবিক ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির আশ্রয় নিয়ে ধরা পড়েছেন ৯ জন পরীক্ষার্থী। পরীক্ষায় প্রক্সি দেওয়া এবং অভিনব ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অভিযোগে তাদের আটক করা হয়।
শনিবার
নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো এক
সংবাদ বিজ্ঞপ্তিতে এই চাঞ্চল্যকর তথ্য
নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে
জানানো হয়, ঢাকা মহানগরীর
তিনটি কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা
অনুষ্ঠিত হয়। এর মধ্যে
শেরেবাংলা নগর সরকারি বালক
উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালীন পাঁচজন পরীক্ষার্থীকে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে গিয়ে হাতেনাতে
আটক করা হয়। একই
কেন্দ্রে অন্য এক পরীক্ষার্থীর
হয়ে পরীক্ষা দিতে এসে ধরা
পড়েন এক ভুয়া পরীক্ষার্থী।
অন্যদিকে,
শেরেবাংলা নগর সরকারি বালিকা
উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালীন আরও তিনজন পরীক্ষার্থীকে
ডিজিটাল ডিভাইস ব্যবহারের অভিযোগে আটক করা হয়েছে।
অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা নিতে
শেরেবাংলা নগর থানায় হস্তান্তর
করা হয়।
ঘটনার
সত্যতা নিশ্চিত করে শেরেবাংলা নগর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম
বলেন, “পরীক্ষা চলাকালীন নয়জনকে আটক করে আমাদের
কাছে হস্তান্তর করা হয়েছে। তারা
বর্তমানে থানা হেফাজতে রয়েছেন।”
আটকদের
কাছ থেকে বিভিন্ন ধরণের
ইলেকট্রনিক যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ
ঘটনায় পুলিশের পক্ষ থেকে আইনি
প্রক্রিয়া চলমান রয়েছে। থানার ডিউটি অফিসার রাতে জানিয়েছেন, আটকদের
বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে
পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

রোববার, ০৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন