সংবাদ

‘নিখোঁজ’ এসআই রাকিবুলের অবস্থান ‘শনাক্ত’: মতিঝিলে বুথ থেকে তুললেন টাকা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২ মে ২০২৬, ১১:১৪ পিএম

‘নিখোঁজ’ এসআই রাকিবুলের অবস্থান ‘শনাক্ত’: মতিঝিলে বুথ থেকে তুললেন টাকা

রাজধানীর কলাবাগান থানা থেকে নিখোঁজ হওয়া উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকারের সন্ধান এখনো না মিললেও তার সর্বশেষ অবস্থান শনাক্ত করতে পেরেছে পুলিশ। নিখোঁজের কয়েক দিন পর মতিঝিল এলাকার একটি ব্যাংকের বুথ থেকে তাকে টাকা তুলতে দেখা গেছে। সিসিটিভি ফুটেজ ব্যাংকিং লেনদেনের সূত্র ধরে পুলিশ নিশ্চিত হয়েছে যে তিনি বেঁচে আছেন এবং বর্তমানে রাজধানীতেই অবস্থান করছেন। তবে রহস্যজনকভাবে তিনি নিজের মোবাইল ফোন বন্ধ রেখে আত্মগোপন করে আছেন।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজ এসআই রাকিবুল হাসান গত শুক্রবার মতিঝিলের কমিউনিটি ব্যাংকের একটি বুথ থেকে পাঁচ হাজার টাকা উত্তোলন করেন। তার অ্যাকাউন্টে বেতনের প্রায় ৭০ থেকে ৭২ হাজার টাকা জমা ছিল।

ডিএমপির রমনা জোনের ডিসি মাসুদ আলম প্রসঙ্গে বলেন, ‘ব্যারাক থেকে বের হওয়ার সময় থেকেই এসআই রাকিবুলের মুঠোফোন বন্ধ দেখাচ্ছে। তবে মাঝে একবার চকবাজার এলাকায় তার অবস্থানের বিষয়ে জানা যায়। এরপর থেকে আবারও তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। তবে গত শুক্রবার কমিউনিটি ব্যাংকের মতিঝিল এলাকার একটি বুথ থেকে তিনি পাঁচ হাজার টাকা তুলেছেন। টাকা তোলার বিষয়টি পর্যবেক্ষণ করে বোঝা যায় যে, তিনি নিজ থেকেই আত্মগোপনে রয়েছেন। যদি কোনো দুর্বৃত্ত ব্যাংক থেকে টাকা তুলতো তাহলে পুরো টাকাই তুলে নিতো।

ঘটনার বিস্তারিত জানিয়ে কলাবাগান থানার ওসি মো. ফজলে আশিক বলেন, ‘এসআই রাকিবুল হাসান গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে রাত্রিকালীন ডিউটির কথা বলে থানা ভবনের ব্যারাক থেকে সাদা পোশাকে বের হন। পরে চা খেয়ে আবার ব্যারাকে ঢুকেন। নাইট ডিউটি আছে বলে রাত পৌনে ৮টার দিকে আবার সাদা পোশাকে ব্যারাক থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ। তাকে বর্তমানে গরহাজির হিসেবে দেখা হচ্ছে। ব্যারাক থেকে বের হওয়ার সময় তার সঙ্গে সরকারি অস্ত্র ছিল না, তবে মুঠোফোন চার্জার ছিল।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যক্তিগত জীবনে কোনো ঝামেলার কারণে রাকিবুল এমনটি করে থাকতে পারেন। ডিএমপির নিউমার্কেট অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মো. নাসিম বলেন, ‘সহকর্মীদের সঙ্গে নিখোঁজ এসআইয়ের কোনো বৈরী সম্পর্ক ছিল না। ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো কারণে তিনি আত্মগোপন করেছেন।

উল্লেখ্য, গাজীপুরের শ্রীপুর উপজেলার বাসিন্দা রাকিবুল সম্প্রতি পিবিআই থেকে ডিএমপিতে বদলি হয়েছিলেন। এর আগে তিনি আয়কর বিভাগে কর্মরত ছিলেন। বর্তমানে তাকে ফিরে পেতে দেশের সব থানায় বেতারবার্তা পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৩ মে ২০২৬

‘নিখোঁজ’ এসআই রাকিবুলের অবস্থান ‘শনাক্ত’: মতিঝিলে বুথ থেকে তুললেন টাকা

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত