সংবাদ

শীর্ষ সন্ত্রাসীদের মাথাচাড়া দেওয়ার সুযোগ নেই: ডিএমপি কমিশনার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২ মে ২০২৬, ১১:২৬ পিএম

শীর্ষ সন্ত্রাসীদের মাথাচাড়া দেওয়ার সুযোগ নেই: ডিএমপি কমিশনার

রাজধানীর নিউ মার্কেট এলাকায় সম্প্রতি এক হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে আলোচনায় আসাশীর্ষ সন্ত্রাসীদেরঅস্তিত্ব নিয়ে মুখ খুলেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বর্তমানে শীর্ষ সন্ত্রাসী বলতেতেমন কেউ নেই যারা আছে তারা মূলত পুরোনো সন্ত্রাসীদের নাম ভাঙিয়ে দাপট দেখানোর চেষ্টা করছে। তবে যেভাবেই হোক, যারা নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে তাদের কঠোর হাতে দমন করা হবে।

শনিবার কারওয়ান বাজারে একটি নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধনের সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গত মঙ্গলবার রাতে নিউ মার্কেটের কাছে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যাকাণ্ডের পর জনমনে এক ধরনের উদ্বেগ তৈরি হয়। বিষয়ে কমিশনার বলেন, ‘আমাদের তালিকা সবসময় হালনাগাদ করা হচ্ছে। মনিটরিং অবজারভেশন ব্যবস্থা জোরদার রয়েছে।তিনি নগরবাসীকে আশ্বস্ত করে বলেন, ‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, যারা আছে তারা আগের শীর্ষ সন্ত্রাসীর সহযোগী বা ওরকম সাজতে চাচ্ছে। চিন্তিত হওয়ার কিছু নেই, মাথা চাড়া দেওয়ার আগেই তাদের দমন করা হবে।

কারওয়ান বাজারে স্থাপিত নতুন ক্যাম্পটি নিয়ে ডিএমপি প্রধান জানান, এই এলাকায় অপরাধ শূন্যে নামিয়ে আনাই তাদের মূল লক্ষ্য। এখানে ব্যবসায়ীরা প্রকাশ্যে বা গোপনে অভিযোগ জানাতে পারবেন। ক্যাম্পে ২০ জন সদস্য থাকলেও এর পেছনে ডিবিসহ অন্যান্য গোয়েন্দা সংস্থা নিরলস কাজ করছে।

বিশেষ করে চাঁদাবাজদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, ‘ব্যবসায়ী পরিবহন সংশ্লিষ্টদের স্বস্তি দিতে পারলে দ্রব্যমূল্যের ওপর ইতিবাচক প্রভাব পড়বে এবং দাম কমে আসবে বলে আমরা আশা করছি।

থানায় মামলা নিতে অনীহার অভিযোগ প্রসঙ্গে কমিশনার পরামর্শ দেন, থানা মামলা না নিলে জোনাল এসি অফিস বা ক্রাইম ডিভিশনের ডিসিদের কাছে অভিযোগ করতে হবে। পাশাপাশি পুলিশ সদস্যদের অপরাধে জড়ানোর কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘গোপনে বা অন্যভাবে কোনো পুলিশ সদস্য অপরাধে জড়ালে তার বিরুদ্ধে কঠোর আইনি বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম আশ্বস্ত করেন, তথ্যদাতার পরিচয়সর্বোচ্চ গোপনীয়তারক্ষা করে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৩ মে ২০২৬

শীর্ষ সন্ত্রাসীদের মাথাচাড়া দেওয়ার সুযোগ নেই: ডিএমপি কমিশনার

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত