আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ইলিশের শহর চাঁদপুরে এখন উৎসবের আমেজ এবং ব্যাপক প্রশাসনিক ও রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। সফরকালে তিনি একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি একটি জনসভায় ভাষণ দেবেন।
এই সফরের অন্যতম
তাৎপর্যপূর্ণ অংশ হলো চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট
এলাকায় 'প্রধানমন্ত্রীর খাল' পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন। জেলা বিএনপি নেতাদের মতে,
একসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর
রহমান নিজে উপস্থিত থেকে এই খালের খনন কাজ উদ্বোধন করেছিলেন। দীর্ঘ অবহেলার পর
প্রধানমন্ত্রীর হাত ধরে আবারও এই খালের প্রাণ ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর
সফরকে সফল করতে গতকাল ২ মে সকালে চাঁদপুর সরকারি কলেজ মাঠ ও পৌর অডিটোরিয়ামসহ
বিভিন্ন সম্ভাব্য জনসভাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ
আহমেদ মানিক। পরিদর্শনকালে জেলা বিএনপির শীর্ষ নেতারা তার সঙ্গে ছিলেন। একই দিন
তিনি রামপুর ও শাহমাহমুদপুর ইউনিয়নের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের
নিয়ে প্রস্তুতিমূলক সভা করেন।
এর আগে সংসদ সদস্য
শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান এবং সদর উপজেলা
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জামিউল হিকমা খাল পুনঃখননস্থল সরেজমিনে
পরিদর্শন করে নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা করেন।
প্রধানমন্ত্রীর
আগমন উপলক্ষে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কসহ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো
দ্রুতগতিতে মেরামত ও সংস্কার করা হচ্ছে। প্রশাসনিকভাবে নিরাপত্তা ব্যবস্থা
জোরদারের পাশাপাশি রাজনৈতিকভাবে বড় ধরনের জনসমাগমের প্রস্তুতি নিচ্ছে স্থানীয়
বিএনপি ও অঙ্গসংগঠন।

রোববার, ০৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন