সংবাদ

মুক্তাগাছায় ট্রাক-সিএনজি সংঘর্ষে তিন নারী নিহত

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৪ মে ২০২৬, ০১:৩৮ পিএম

মুক্তাগাছায় ট্রাক-সিএনজি সংঘর্ষে তিন নারী নিহত

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে তিন নারী নিহত হয়েছেন। আজ সোমবার (৪ মে) ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতার মনতলা সমিতিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মুক্তাগাছাগামী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন নারী যাত্রী নিহত হন। দুর্ঘটনার সময় ট্রাকটি সড়কে উল্টে পড়ে।

এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারসহ অটোরিকশার চালককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস জানিয়েছে, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিন নারীর মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৪ মে ২০২৬

মুক্তাগাছায় ট্রাক-সিএনজি সংঘর্ষে তিন নারী নিহত

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে তিন নারী নিহত হয়েছেন। আজ সোমবার (৪ মে) ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতার মনতলা সমিতিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মুক্তাগাছাগামী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন নারী যাত্রী নিহত হন। দুর্ঘটনার সময় ট্রাকটি সড়কে উল্টে পড়ে।

এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারসহ অটোরিকশার চালককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস জানিয়েছে, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিন নারীর মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত