সংবাদ

বন ও পরিবেশ প্রতিমন্ত্রী

সুন্দরবনসংলগ্ন নদ-নদীর ‘জীবন্ত সত্তা‘ ফিরিয়ে আনা হবে

প্রতিনিধি, বাগেরহাট
প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৯:০৮ পিএম

সুন্দরবনসংলগ্ন নদ-নদীর ‘জীবন্ত সত্তা‘ ফিরিয়ে আনা হবে
ছবি : সংবাদ

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত সুন্দরবন ও তার সংলগ্ন সব নদ-নদীর ‘জীবন্ত সত্তা’ ফিরিয়ে আনা হবে। সুন্দরবনের প্রাণভোমরা পশুর নদীকে কয়লা, প্লাস্টিক, পলিথিন ও শিল্পদূষণ থেকে রক্ষা করে এ অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণ করা হবে।

শনিবার (১৪ মার্চ) বাগেরহাট প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিল পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনের জামায়াতে ইসলামীর এমপি অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনের জামায়াতে ইসলামীর এমপি শেখ মঞ্জুরুল হক রাহাদ, পুলিশ সুপার হাসান চৌধুরী প্রমুখ।

এর আগে জেলা শহরের স্বাধীনতা উদ্যানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি) বাগেরহাট জেলা শাখার ইফতার মাহফিলেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী।

একই দিন দুপুরে বাগেরহাটের মোংলার কানাইনগরে পশুর নদীর পাড়ে আন্তর্জাতিক নদীকৃত্য দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ড. ফরিদুল ইসলাম আরও বলেন, নদী একটি জীবন্ত সত্তা। সুন্দরবনের প্রাণ পশুর নদীর প্লাবনভূমিতে থাকা সরকারি রেকর্ডভুক্ত শতাধিক নদী-খালের অবৈধ বাঁধ দ্রুত অপসারণ করা হবে। সরকারের খাল খননের অগ্রাধিকার প্রকল্পের মাধ্যমে এসব নদী-খালে পানির অবাধ প্রবাহ নিশ্চিত করা হবে।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমীর সভাপতিত্বে ওই আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আফরিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম, সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি ও 'সুন্দরবন রক্ষায় আমরা'র সমন্বয়কারী পরিবেশযোদ্ধা মো. নূর আলম শেখ।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সুন্দরবনসংলগ্ন নদ-নদীর ‘জীবন্ত সত্তা‘ ফিরিয়ে আনা হবে

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত