সংবাদ

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকরা পাবেন অনুদান: উপদেষ্টা

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ৫ মে ২০২৬, ০৬:০৮ পিএম

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকরা পাবেন অনুদান: উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান

গত কয়েকদিনের ভারি বৃষ্টি আর পাহাড়ি ঢলে দেশের উত্তর পূর্বাঞ্চলের হাওরাঞ্চলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারের পক্ষ থেকে সাড়ে সাত হাজার টাকা করে অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। 

সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ তথ্য জানান।

জাহেদ উর রহমান বলেন, “হাওরে আমাদের কৃষকরা হঠাৎ পানি বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সে পানি আবার কমে গেছে। অনেক কৃষকই তাদের ফসল কেটে উঠতে পেরেছেন। কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৭ হাজার ৫০০ টাকা করে অনুদান দেওয়া হবে।”

টিসিবির কেনাকাটা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, টিসিবি কার্ডধারী নিম্ন আয়ের মানুষের কাছে কম দামে বিক্রির লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ১ কোটি ৩০ লাখ ৩২ হাজার লিটার পরিশোধিত পামওয়েল কেনার অনুমোদন দিয়েছে; সেজন্য ১৮১ কোটি ২৯ লাখ টাকা ব্যয় হচ্ছে।

এছাড়া সরকার স্থানীয়ভাবে ২ হাজার মেট্রিক টন ডাল কেনার পদক্ষেপ নিয়েছে বলেও তিনি জানান।

জ্বালানি সংকট এবং এর অর্থনৈতিক ক্ষতি নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দায়িত্ব নেওয়ার পর সরকারের আর্থিকভাবে যতটা অগ্রগতি হওয়ার কথা ছিল, সে তুলনায় কিছুটা ‘কম হয়েছে’।

জাহেদ উর রহমান বলেন, “তবে অন্তর্বর্তী সরকারের সময়ে অর্থনৈতিক অগ্রগতির চাইতে অনেক বেশি হয়েছে।” তিনি বলেন, “এই সময় বিশেষ করে যেসব মানুষ সংকটে থাকেন যেসব মানুষ প্রান্তিক, তাদের পাশে দাঁড়াবো এবং আমরা সেজন্যই টিসিবির এই কেনাকাটা বাড়াচ্ছি।”

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকরা পাবেন অনুদান: উপদেষ্টা

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত