সংবাদ

রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সতর্ক করে নোটিশ

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ৭ মে ২০২৬, ০৮:২৫ পিএম

রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সতর্ক করে নোটিশ
অ্যাটর্নি জেনারেল কার্যালয়

আদালত চলাকালীন নিজেদের নির্ধারিত এজলাস ছেড়ে অন্য আদালতে গিয়ে বিভিন্ন মামলায় ‘প্রভাব বিস্তারের’ চেষ্টার বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের (ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল) সতর্ক করেছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়।

একইসঙ্গে আদালত চলাকালীন নিজ নিজ আদালত ছাড়া অন্য কোনো আদালতে তাদের না যাওয়ার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

গত বুধবার (৬ মে) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক নোটিশে এই নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল মহোদয়ের গোচরীভূত হয়েছে যে, বিভিন্ন আদালতে কর্মরত কতিপয় ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেলগণ নিজ নিজ আদালত ছেড়ে অন্য আদালতে কোর্ট চলাকালীন উপস্থিত হয়ে অপরাপর বিভিন্ন মামলায় প্রভাব বিস্তার করার চেষ্টা করেন।"

এই ধরনের অনাকাঙ্ক্ষিত তৎপরতা বন্ধে নোটিশে বলা হয়, "সংশ্লিষ্ট সকলকে আদালত চলাকালীন নিজ নিজ আদালত ব্যতীত অন্য কোনো আদালতে গমন না করতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।"

সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনার জন্য অ্যাটর্নি জেনারেলের অধীনে বড় সংখ্যার অতিরিক্ত, ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়ে থাকে সরকার। তাদের প্রত্যেকের জন্য নির্দিষ্ট বেঞ্চ বা আদালত নির্ধারণ করে দেওয়া থাকে।

নির্ধারিত বেঞ্চের বাইরে গিয়ে অন্য কোনো মামলায় রাষ্ট্রপক্ষের এসব আইনজীবীদের হস্তক্ষেপ বা প্রভাব খাটানোর চেষ্টার অভিযোগ ওঠায় এই লিখিত সতর্কতা জারি করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সতর্ক করে নোটিশ

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত