সংবাদ

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব বার্তা পরিবেশক, খুলনা
নিজস্ব বার্তা পরিবেশক, খুলনা
প্রকাশ: ৯ মে ২০২৬, ১০:৩২ এএম

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

খুলনার বটিয়াঘাটা উপজেলায় আজিজুল ইসলাম নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার উত্তর রাঙ্গেমারী বটতলা সংলগ্ন একটি বিলে এ ঘটনা ঘটে।

৩৫ বছর বয়সী আজিজুল বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বকুলতলা এলাকার হাবিবুর রহমানের ছেলে। আজিজুলের নামে বিভিন্ন থানায় ডাকাতিসহ ৭টি মামলা রয়েছে পুলিশ জানিয়েছে।

স্থানীয়দের বরাতে বটিয়াঘাটা থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে চারটি মোটরসাইকেলে কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত আজিজুলকে তুলে নিয়ে বটিয়াঘাটা উপজেলার উত্তর রাঙ্গেমারী বটতলা সংলগ্ন বিলের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফাঁকা গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহত আজিজুলের নামে বিভিন্ন থানায় ডাকাতিসহ অন্তত ৭টি মামলা রয়েছে বলে জানান ওসি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৯ মে ২০২৬

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত