সংবাদ

ময়মনসিংহে জলাবদ্ধতা নিরসনে কড়া পদক্ষেপ

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
প্রকাশ: ১১ মে ২০২৬, ০৪:১৬ পিএম

ময়মনসিংহে জলাবদ্ধতা নিরসনে কড়া পদক্ষেপ
নতুন বাজার এলাকায় নকশাবহির্ভূত স্থাপনা পরিদর্শন। ছবি : সংবাদ

ময়মনসিংহ নগরীর ড্রেনের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ করায় পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় ড্রেনের জায়গা উদ্ধারে অভিযান পরিচালনা করেছে সিটি করপোরেশন। সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে নগরীর নতুন বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ভবনমালিকেরা নিজেদের ভুল স্বীকার করে নিজ খরচে ড্রেন পুনর্নির্মাণের আশ্বাস দিয়েছেন।

সিটি করপোরেশন সূত্র জানায়, অনুমোদিত নকশা লঙ্ঘন করে নির্মিত স্থাপনা সরিয়ে নিতে আগে থেকেই সংশ্লিষ্ট ভবনমালিকদের নোটিশ দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী আজ নতুন বাজার এলাকায় ‘ইউনাইটেড বিল্ডার্স’ ও ‘মিষ্টিকানন’ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযোগ রয়েছে, নকশা অনুযায়ী ড্রেনের জায়গা না ছেড়েই ভবন দুটি নির্মাণ করা হয়েছে। এ ছাড়া ‘ইউনাইটেড গার্ডেন সিটি’ ভবনের বেইজমেন্টে পার্কিংয়ের জায়গায় নকশাবহির্ভূতভাবে মার্কেট তৈরি করে ভাড়া দেওয়া হয়েছে।

অভিযান চলাকালে ইউনাইটেড গার্ডেন সিটি ও রামবাবু রোডের ইউনাইটেড বিল্ডার্সের সামনে নোটিশ টাঙিয়ে দেয় সিটি করপোরেশন। নোটিশে অবৈধ স্থাপনা অপসারণ এবং পার্কিংয়ের জায়গায় বাণিজ্যিক ব্যবহার বন্ধের নির্দেশ দেওয়া হয়। কর্মকর্তারা জানান, পার্কিংয়ের জায়গায় দোকান করায় সড়কে যানবাহন রাখতে হচ্ছে, যা তীব্র যানজট সৃষ্টি করছে।

সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। তিনি বলেন, ‘শহরে অপরিকল্পিত ভবন নির্মাণের কারণে ড্রেনেজ ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে গেছে। আমরা এগুলো সচল করার উদ্যোগ নিয়েছি। জলাবদ্ধতা নিরসনে নিয়মবহির্ভূত কোনো স্থাপনা নির্মাণে ছাড় দেওয়া হবে না।’ তিনি আরও জানান, ভবনমালিকেরা নিজেদের ভুল স্বীকার করেছেন এবং নিজ খরচে ড্রেন সচল করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

অভিযানকালে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমনা আল মজীদ, প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিয়া, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, নির্বাহী প্রকৌশলী জহুরুল হকসহ অন্য কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১১ মে ২০২৬

ময়মনসিংহে জলাবদ্ধতা নিরসনে কড়া পদক্ষেপ

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত