'মাদক নয়, জীবন চাই' ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নে মাদক কারবারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিবাদ সভা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নযাত্রা ফাউন্ডেশন।
মঙ্গলবার (১২ মে) দুপুরে রাজাপুর স্কুল এন্ড কলেজের সামনে আয়োজিত প্রতিবাদ সভায় এলাকার স্কুল কলেজের শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তোফায়েল আহাম্মদ তপুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন রাজাপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, রাজাপুর কলেজের সহকারী অধ্যাপক আবদুল হাইয়ুম জুয়েল, স্বপ্নযাত্রা ফাউন্ডেশন এর কো-ফাউন্ডার মুজাহিদুল ইসলাম সেলিম।
রাজাপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক জাকির হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন যুবনেতা মো. ফারুক, জাকির হোসেন, সাইফুদ্দিন পলাশ ও সমাজসেবক রুহুল আমিন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গত কয়েকদিন আগে দিলপুর গ্রামে মা দিবসে মাদকাসক্ত সন্তান তার মাকে খুন করেছে, এ সময় তাকে বাঁচাতে গিয়ে বাবা ও বোন মারাত্মক আহত হয়। মাদকাসক্ত সন্তানের এই কর্মকান্ডে সামাজিক অবক্ষয়ের চিত্র ফুটে উঠেছে। এছাড়া রাজাপুর কলেজসহ এলাকায় মাদকাসক্ত মাদক কারবারীদের আনাগোনা অনেক বেড়ে গেছে। মাদকের সাথে জড়িতরা নানাভাবে ছাত্র-ছাত্রীদের চলাফেরার পথে ইভটিজিং সহ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এ অবস্থায় সমাজের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। এছাড়া প্রশাসন মাদকাসক্তদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা না নিলে এলাকাবাসী কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
সমাবেশে ঘোষণা করা হয় বুধবার (১৩ মে) ইউনিয়নের সর্বস্তরের জনগণকে নিয়ে রাজাপুর বাজারে মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করতে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হবে।

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন