সংবাদ

মোটরসাইকেল চালকদের জন্য সুখবর

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১২ মে ২০২৬, ০৪:১৮ পিএম

মোটরসাইকেল চালকদের জন্য সুখবর
ছবি : সংবাদ

দেশের মোটরসাইকেলচালকদের জন্য বড় খবর। ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলের ক্ষেত্রে অগ্রিম আয়কর দিতে হবে না। এর বেশি সিসির মোটরসাইকেলের জন্য আনুপাতিক হারে কর দিতে হবে বলে প্রস্তাব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ সংক্রান্ত প্রস্তাব আসতে পারে।

সূত্র জানায়, সিসিভেদে মোটরসাইকেলের ওপর অগ্রিম আয়কর আরোপের পরিকল্পনা করছে এনবিআর। প্রস্তাবনা অনুযায়ী, ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলের ক্ষেত্রে কোনো অগ্রিম আয়কর দিতে হবে না।

প্রস্তাবিত অগ্রিম আয়কর হারে ১১১ থেকে ১২৫ সিসি পর্যন্ত মোটরসাইকেলের জন্য বছরে ২ হাজার টাকা দিতে হবে। ১২৬ থেকে ১৬৫ সিসি পর্যন্ত মোটরসাইকেলের জন্য দিতে হবে বছরে ৫ হাজার টাকা, ১৬৫ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেলের জন্য বছরে ১০ হাজার টাকা অগ্রিম আয়কর দিতে হবে।

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৪৮ লাখ ৭০ হাজার ৭৮০। এই বিপুল সংখ্যক মোটরসাইকেল থেকে রাজস্ব আয়ের নতুন সুযোগ তৈরি করতে পারে এনবিআর।

যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক হাদিউজ্জামান বলেন, ‘সড়ক আইনে মোটরসাইকেল বৈধ বাহন। তাই ব্যক্তিগত গাড়ি বা অন্য যানবাহনের মতো এই বাহনের ওপর অগ্রিম আয়কর আরোপ যুক্তিযুক্ত। তাছাড়া অনেক ক্ষেত্রে এটি বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়। এতে করজালের কলেবর বাড়বে। যারা কর দিচ্ছে, তাদের ওপর চাপ কমবে।’

বর্তমানে মোটরসাইকেল চালকদের অগ্রিম আয়কর দিতে হয় না। শুধু এককালীন নিবন্ধন ফি ও দুই বছর পরপর রোড ট্যাক্স দিতে হয়।

৫০ থেকে ১২৫ সিসি মোটরসাইকেলের সর্বমোট রেজিস্ট্রেশন ফি ৯ হাজার ২৯১ টাকা।পরবর্তী দুই বছর পরপর প্রতি কিস্তি ১ হাজার ১৫০ টাকা করে চার কিস্তিতে চার হাজার ৬০০ টাকা রোড ট্যাক্স পরিশোধ করতে হয়।

১২৫ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ফি ১১ হাজার ৭৬৪ টাকা। পরবর্তী দুই বছর পরপর প্রতি কিস্তি দুই হাজার ৩০০ টাকা করে চার কিস্তিতে নয় হাজার ২০০ টাকা রোড ট্যাক্স পরিশোধ করতে হয়।

বিদ্যমান আয়কর আইন অনুযায়ী, ব্যাটারিচালিত রিকশা ও মোটরসাইকেল মালিকরা অগ্রিম আয়কর রিটার্নের সঙ্গে সমন্বয় করতে পারবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

মোটরসাইকেল চালকদের জন্য সুখবর

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত