সংবাদ

বাজারে এলো ওয়ালটনের চার মডেলের ওয়াশিং মেশিন

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১২ মে ২০২৬, ০৯:৩৯ পিএম

বাজারে এলো ওয়ালটনের চার মডেলের ওয়াশিং মেশিন
ওয়ালটনের নতুন চার মডেলের স্মার্ট ওয়াশিং মেশিনের উদ্বোধন করছেন অভিনেত্রী জয়া আহসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি : সংবাদ

দেশের ইলেকট্রনিকস জায়ান্ট ওয়ালটন বাজারে নিয়ে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমৃদ্ধ নতুন চার মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন। মঙ্গলবার (১২ মে) বিকেলে রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে প্রিমিয়াম ক্যাটাগরির এই পণ্যগুলোর উদ্বোধন করা হয়।

নতুন মডেলগুলোর উন্মোচন করেন ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান। এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার (সিবিও) আব্দুল্লাহ-আল-জুনায়েদ এবং চিফ মার্কেটিং অফিসার (সিএমও) জোহেব আহমেদ।

ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, নতুন মডেলগুলোর মধ্যে রয়েছে ৮ ও ৯ কেজি ধারণক্ষমতার এআই প্রযুক্তিনির্ভর টপ-লোডিং ওয়াশিং মেশিন। এই প্রযুক্তির মাধ্যমে কাপড়ের ধরন ও ওজন অনুযায়ী যন্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে ধোয়ার প্রক্রিয়া নির্ধারণ করবে, যা ব্যবহারকারীকে দেবে ঝামেলামুক্ত অভিজ্ঞতা। এ ছাড়া তালিকায় আছে ১২ কেজি ধারণক্ষমতার ওয়াশার-ড্রায়ার কম্বো এবং স্টেইন ও স্টিম ওয়াশ সুবিধাসম্পন্ন ফ্রন্ট-লোডিং মডেল।

পণ্যগুলোতে ইনভার্টার ও ডাইরেক্ট ড্রাইভ মোটর ব্যবহার করা হয়েছে, যা বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার পাশাপাশি শব্দের মাত্রা কমিয়ে দেবে। ইউরোপীয় মানদণ্ড অনুসরণ করে তৈরি এসব মেশিনে রয়েছে দীর্ঘস্থায়ী স্টেইনলেস স্টিল ও টাচ-স্ক্রিন প্যানেল।

অনুষ্ঠানে জয়া আহসান বলেন, ‘ওয়ালটন সাশ্রয়ী দামে আন্তর্জাতিক মানের নিত্যনতুন প্রযুক্তি ও ফিচারের পণ্য ক্রেতাদের হাতে তুলে দিচ্ছে। তাদের তৈরি পণ্য এখন বিশ্বের ৫৫টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে, যা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের।’

সিবিও আব্দুল্লাহ-আল-জুনায়েদ জানান, আধুনিক জীবনযাত্রার চাহিদা বিবেচনায় নিয়ে এসব স্মার্ট ওয়াশিং মেশিন বাজারে আনা হয়েছে। গাজীপুরের চন্দ্রায় নিজস্ব কারখানায় ওয়ালটন বর্তমানে ৩০টিরও বেশি মডেলের ওয়াশিং মেশিন উৎপাদন করছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

বাজারে এলো ওয়ালটনের চার মডেলের ওয়াশিং মেশিন

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত