ঢাকার গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালকে মূল নকশা অনুযায়ী আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
সিদ্ধান্ত
হয়েছে, যত্রতত্র গড়ে ওঠা অনুমোদনহীন
কাউন্টার উচ্ছেদ করে সব বাসকে
সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল ব্যবহার
বাধ্যতামূলক করা হবে।
মঙ্গলবার
নগর ভবনে ডিএসসিসি প্রশাসক
মো. আবদুস সালামের সভাপতিত্বে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল সংক্রান্ত
এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত
হয় বলে ডিএসসিসির এক
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। আবদুস সালাম
বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফেরাতে
টার্মিনালের পরিপূর্ণ ব্যবহারের বিকল্প নেই। মালিক ও
শ্রমিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করেই সায়েদাবাদকে একটি
আধুনিক ও ব্যবহার উপযোগী
টার্মিনাল হিসেবে গড়ে তোলা হবে।’
সভায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ
সদস্য ও পরিবহন শ্রমিক
নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বলেন, ‘বাসগুলো
টার্মিনালের ভেতর থেকে চলাচল
করলে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হবে। এছাড়া ঈদসহ
বিশেষ সময়ে অতিরিক্ত ভাড়া
আদায়ের প্রবণতাও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।’
সভায়
যেসব সিদ্ধান্ত হয়েছে
টার্মিনালের
ভেতরে থাকা ছয়টি ব্লকের
মোট ১১০টি টিকিট কাউন্টার ন্যায্যতার ভিত্তিতে নতুন করে বরাদ্দ
দেওয়া হবে। এ প্রক্রিয়ায়
পরিবহন মালিক সমিতি, ডিএসসিসি ও ট্রাফিক পুলিশ
সমন্বয় করবে। টার্মিনালের বাইরে বা আশপাশে গড়ে
ওঠা সকল অবৈধ কাউন্টার
এবং টার্মিনালের ভেতরে থাকা অবৈধ দোকানপাট
দ্রুত উচ্ছেদ করা হবে।
মূল
নকশা অনুযায়ী বাস চলাচলের পথ
সুগম করতে সীমানা প্রাচীর
নির্মাণ এবং ফ্লাইওভারের ব্যবহার
নিশ্চিত করা হবে। এছাড়া
ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও টার্মিনালে পড়ে
থাকা পরিত্যক্ত বাসের অংশ বিশেষ সরিয়ে
ফেলা হবে। যাত্রীদের সুবিধার্থে
আধুনিক ব্রেস্ট ফিডিং সেন্টার, বিশ্রামাগার, পরিষ্কার টয়লেট এবং নিরাপত্তার জন্য
পুলিশ ফাঁড়ি ও নিয়ন সাইনবোর্ড
স্থাপন করা হবে। ডিএসসিসির
ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও সড়ক পরিবহন মালিক-শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন