সংবাদ

টিকা না কেনায় শিশু মৃত্যু ‘মানবতাবিরোধী অপরাধ’, ইউনূসের বিচার চেয়ে জাতিসংঘে যাওয়ার হুঁশিয়ারি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১২ মে ২০২৬, ১১:০৯ পিএম

টিকা না কেনায় শিশু মৃত্যু ‘মানবতাবিরোধী অপরাধ’, ইউনূসের বিচার চেয়ে জাতিসংঘে যাওয়ার হুঁশিয়ারি

হামের টিকা না কেনায় শিশু মৃত্যুর ঘটনাকে ‘মানবতাবিরোধী অপরাধ’ আখ্যা দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের বিচার চেয়েছেন একদল আইনজীবী। এ ঘটনায় তারা জাতিসংঘে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন। একইসঙ্গে দেশে হামের প্রকোপকে ‘মহামারী’ ঘোষণার দাবি জানিয়ে অবিলম্বে এসব শিশু হত্যার সুষ্ঠু তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোশিয়েনের সামনে ‘হামে আক্রান্ত নিষ্পাপ শিশু হত্যাকারী ইউনুস ও নুরজাহান গংদের বিচার চাই’ শীর্ষক দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন শতাধিক আইনজীবী। এসময় তারা ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ প্রতিবাদে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিক্ষোভে অংশ নেওয়া সুপ্রীম কোর্টের আইনজীবীদের জাকির হোসেন মাসুদ বলেন, “আমরা আইনজীবীরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আগামীতে আমরা আইনগত ব্যবস্থা নেব। তাতে জীবন বিপন্ন হলেও পিছপা হব না।”

বিষয়টিকে আন্তর্জাতিক অপরাধ হিসেবে তুলে ধরে তিনি বলেন, “রোম সনদের ৭ এর ‘ক’ ধারায় স্পষ্টভাবে উল্লেখ করা আছে— কোনো ব্যক্তির দ্বারা যদি কোনো শিশু হত্যা হয়, সেটা মানবতাবিরোধী অপরাধ। সেজন্য আমরা জাতিসংঘে এই ব্যাপারে আমাদের আবেদন তুলে ধরব।”

বর্তমান সরকারের সমালোচনা করে ওই আইনজীবী বলেন, “আজকে কোনো শিশুকে নিয়ে কোনো মা নিরাপদে নেই। সবাই আতঙ্কিত। অথচ সরকার নীরবতা পালন করছে। এই নীরবতা আইনজীবী সমাজ মানবে না। একটা মানুষ নোবেল পেলে তার মধ্যে কি কোনো মনুষ্যত্ববোধ থাকে না? তিনি টিকা কিনবেন না, একজন এনজিও কর্মীকে এনে স্বাস্থ্য খাতে বসিয়ে দিয়েছেন—-এটা অত্যন্ত দুঃখজনক।”

ড. ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, “জনাব ইউনূস, আপনি এই দায়ভার থেকে কখনোই বাঁচবেন না। এই দায়ভার আপনাকে নিতেই হবে। ৫৪ বছর পরও দেশে অন্যায়ের বিচার হয়েছে, প্রয়োজনবোধে ১০ বছর পরও হবে। কোনো অন্যায়ের বিচার কেউ বন্ধ করতে পারেনি।”

সমাবেশে আইনজীবী তামান্না ফেরদৌস বলেন, “আমরা সাধারণ আইনজীবীরা কোনো রাজনৈতিক ইস্যুতে নয়, রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়েছি। শিশুদের প্রাথমিক প্রয়োজন হলো টিকা। এই ইউনূস সরকার ইন্টেরিম সময়ে টিকা ক্রয় থেকে বিরত থেকে দেশকে আজকে মহামারীর দিকে ঠেলে দিয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত এবং ইউনূস সরকারের বিচার চাই।”

আরেক আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাসও একই দাবি জানিয়ে শিশুদের জন্য জরুরি টিকা না কিনে দেশকে স্বাস্থ্যঝুঁকির দিকে ঠেলে দেওয়ার তীব্র সমালোচনা করেন এবং একে ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ বলে অভিহিত করেন। বিক্ষোভ সমাবেশে মাইলস্টোন স্কুলের এক শিক্ষার্থীর মৃত্যুর প্রসঙ্গ বলা হয়, “আমরা দেখলাম মাইলস্টোনের এক বাচ্চা মারা গেছে। সেই বিষয়ে আদালতে মামলা হয়েছে, কিন্তু মামলার বাদীকে পালিয়ে বেড়াতে হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক।”

এই আইনজীবীরা বলেন, আমাদের এই আইনজীবী সমাজ প্রত্যেক আন্দোলনে এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে সমস্ত স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সমস্ত মানবতাবিরোধী আন্দোলনের সাথে আমাদের আইনজীবী সমাজ সবার আগে অবস্থান করছে। এবং আমরা এই আন্দোলন অব্যাহত রাখবো এবং আমরা এই খুনের বিচার চাই। এবং আমরা আইনগতভাবে আশা করি পদক্ষেপ নেব। ”

চঞ্চল কুমার বিশ্বাস বলেন, “কারণ এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে যদি আমরা এখনো কথা বলতে না পারি একটি নির্বাচিত সরকারের সময়, তাহলে আমরা কখনোই কোনোদিন কথা বলতে পারবো না। এবং আপনারা যদি রাস্তায় না নামেন, তাহলে আমাদের জাতীয় সংসদেও এ বিষয়ে আলোচনা হবে না এবং এই শিশুর বাপ-মা তাদের শিশু হত্যার বিচার তারা পাবে না। মাইলস্টোনের মতো তাদের পালিয়ে বেড়াতে হবে।”

বক্তব্য শেষে আইনজীবীরা “বিচার চাই, বিচার চাই- শিশু হত্যার বিচার চাই,” “ইউনূসের বিচার চাই,” “খুনি ইউনূস জবাব দে- শিশু হত্যার বিচার চাই।”

যতক্ষণ পর্যন্ত নিহত শিশুদের মা-বাবা ন্যায়বিচার না পাবেন, ততক্ষণ রাজপথে থাকার ঘোষণাও দেন তারা। বিক্ষোভে বক্তব্য রাখেন আইনজীবী আসলাম মিঞা, ফরহাদ হোসেন ও সুবির নন্দি দাস।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৩ মে ২০২৬

টিকা না কেনায় শিশু মৃত্যু ‘মানবতাবিরোধী অপরাধ’, ইউনূসের বিচার চেয়ে জাতিসংঘে যাওয়ার হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত