সংবাদ

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিতে যুবক নিহত

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১১:৪২ পিএম

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিতে যুবক নিহত

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তদের হামলায় রাকিব আহমেদ নামের এক যুবক প্রাণ হারিয়েছেন।

রোববার রাত সাড়ে ১০টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৈত্রী হলের কর্মচারী এবং বোরহান উদ্দিন কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

তিনি ভোলা সদরের চৌমুহনী গ্রামের তারিকুল ইসলাম খোকনের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে রাজধানীর নিমতলী এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী পুলিশ সূত্রে জানা গেছে, রাতে বন্ধুদের সঙ্গে শহীদ মিনারের সিঁড়িতে বসে আড্ডা দিচ্ছিলেন রাকিব। রাত সোয়া ৯টার দিকে হঠাৎ তিন থেকে চারজন যুবক সেখানে এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং মাথায় গুলি করে।

হামলার সময় রাকিব মাথায় গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টা ৩৩ মিনিটে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু আলামিন জানান, তারা সবাই মিলে আড্ডা দিচ্ছিলেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই একদল যুবক অতর্কিত হামলা চালিয়ে রাকিবকে রক্তাক্ত করে পালিয়ে যায়।

ঘটনার পরপরই অভিযান চালিয়ে সন্দেহভাজন এক তরুণকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। বর্তমানে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। শাহবাগ থানার এসআই মিঠু ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, জড়িত অন্যদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিতে যুবক নিহত

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তদের হামলায় রাকিব আহমেদ নামের এক যুবক প্রাণ হারিয়েছেন।

রোববার রাত সাড়ে ১০টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৈত্রী হলের কর্মচারী এবং বোরহান উদ্দিন কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

তিনি ভোলা সদরের চৌমুহনী গ্রামের তারিকুল ইসলাম খোকনের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে রাজধানীর নিমতলী এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী পুলিশ সূত্রে জানা গেছে, রাতে বন্ধুদের সঙ্গে শহীদ মিনারের সিঁড়িতে বসে আড্ডা দিচ্ছিলেন রাকিব। রাত সোয়া ৯টার দিকে হঠাৎ তিন থেকে চারজন যুবক সেখানে এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং মাথায় গুলি করে।

হামলার সময় রাকিব মাথায় গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টা ৩৩ মিনিটে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু আলামিন জানান, তারা সবাই মিলে আড্ডা দিচ্ছিলেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই একদল যুবক অতর্কিত হামলা চালিয়ে রাকিবকে রক্তাক্ত করে পালিয়ে যায়।

ঘটনার পরপরই অভিযান চালিয়ে সন্দেহভাজন এক তরুণকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। বর্তমানে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। শাহবাগ থানার এসআই মিঠু ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, জড়িত অন্যদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত