ঢাকা সিটিকে বিশ্বের এক নম্বর শহর হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। একই সঙ্গে শহরকে সবুজায়ন করতে আগামী কয়েক দিনের মধ্যেই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করার ঘোষণা দেন তিনি।
বৃহস্পতিবার
(১৪ মে) সকালে নগর ভবনের সামনে আয়োজিত এক পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রশাসক মো.
আবদুস সালাম বলেন, "পরিকল্পিত উদ্যোগ এবং সদিচ্ছা থাকলে ঢাকাকে বিশ্বের সেরা শহরগুলোর
তালিকায় শীর্ষে নিয়ে আসা অসম্ভব কিছু নয়। তবে কেবল সিটি করপোরেশনের একার পক্ষে একটি
শহরকে পুরোপুরি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। এর জন্য নগরবাসীকে নিজ নিজ অবস্থান
থেকে সচেতন হতে হবে।"
শহরকে বাসযোগ্য
ও পরিবেশবান্ধব করার ওপর জোর দিয়ে তিনি আরও জানান, রাজধানীকে সবুজে ঘেরার একটি বিশেষ
পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার অংশ হিসেবে খুব দ্রুতই গাছ লাগানো শুরু হবে।
অনুষ্ঠানে সিটি
করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পরিচ্ছন্নতা কর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে
প্রশাসক নিজে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান।

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন