কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৩০০ বছরের পুরোনো ‘আলগীরচর’ গ্রামের নাম পরিবর্তনের চেষ্টার অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়নের আলগীরচর জিরো পয়েন্ট এলাকায় কয়েক শ নারী-পুরুষ এই কর্মসূচিতে অংশ নেন।
এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী শরীফুল আলমের নাম ভাঙিয়ে একটি চক্র গ্রামের নাম পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে।
মানববন্ধনে বক্তারা বলেন, নরসিংদী এলাকা থেকে কয়েক দশক আগে তিনটি পরিবার আলগীরচর গ্রামে এসে বসতি স্থাপন করে। প্রায় দুই মাস আগে তারা নিজেদের বাড়ির পাশের দোকানের সাইনবোর্ডে গ্রামের নাম ‘আলগীরচর’ না লিখে ‘দশকাহনিয়া চৌধুরী বাড়ি মোড়’ লিখে প্রচার শুরু করে। গ্রামবাসী এতে আপত্তি জানালেও তারা কর্ণপাত করেনি। ঐতিহ্যবাহী এই গ্রামের নাম রক্ষায় এখন পুরো গ্রামবাসী ঐক্যবদ্ধ।
বক্তারা আরও বলেন, আজ একজন নিজের বংশের নামে মোড়ের নাম দিচ্ছেন, এটি বন্ধ না হলে ভবিষ্যতে অন্যরাও একই কাজ করবেন। এতে গ্রামের আদি পরিচয় হারিয়ে যাবে। সম্প্রতি গ্রামের তিন রাস্তার মোড়ে ‘আলগীরচর জিরো পয়েন্ট’ লিখে একটি ফলক স্থাপন করেছেন স্থানীয়রা।
মানববন্ধনে স্কুলশিক্ষক ফখরুল হাসান বলেন, ‘তিন শ বছরের পুরোনো গ্রামের নাম পরিবর্তন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমাদের মাননীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে তারা এসব কাজ করছে। তবে আমরা জানি, প্রতিমন্ত্রী সত্যের পক্ষেই থাকবেন।’
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য মো. জাহাঙ্গীর, আব্দুল হাসিম, কামাল হোসেন, যুবদল নেতা মোহাম্মদ আলী, আবু বকর সিদ্দিক, আইরিন আক্তার ও ফারিয়া মেহরিন প্রমি।
এদিকে অভিযোগ পেয়ে আজ শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াছিন খন্দকার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ। ইউএনও বলেন, ‘গ্রামের নাম পরিবর্তন করার এখতিয়ার কারও নেই। বিষয়টি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উত্থাপন করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানকে গ্রাম আদালতের মাধ্যমে বিষয়টি দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।’

শুক্রবার, ১৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন