সংবাদ

সীমান্ত দিয়ে পালানোর সময় ‘নিউ জেএমবির সক্রিয় সদস্য’ গ্রেফতার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৪:৫৩ পিএম

সীমান্ত দিয়ে পালানোর সময় ‘নিউ জেএমবির সক্রিয় সদস্য’ গ্রেফতার

  • মৌলভীবাজারে সিটিটিসির বিশেষ অভিযান
  • ধরা পড়ল চাকরিচ্যুত সেনাসদস্য মাহেদ

মৌলভীবাজারের সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনদাওলাতুল ইসলাম নিউ জেএমবি একসক্রিয় সদস্যকে’ গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতার রাহেদ হোসেন মাহেদ (২৩) একজন চাকরিচ্যুত সেনাসদস্য বলে নিশ্চিত করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহজাদপুর ইউনিয়নের ইসলামনগরে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ডিএমপির গণমাধ্যম জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতার ব্যক্তি চাকুরিচ্যুত সেনাসদস্য এবং ডিএমপির শেরেবাংলা নগর থানায় করা নিয়মিত মামলার সন্দেহভাজন আসামি। তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন দাওলাতুল ইসলাম নিউ জেএমবির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির পর তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।

এই অভিযানের বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, গত ২৩ এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে জাতীয় সংসদসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা বাহিনীর ওপর সম্ভাব্য উগ্রবাদী হামলার পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা সতর্কতা জারি করা হয়। বিষয়ে তদন্তের মধ্যে পুলিশ জানতে পারে, উগ্রবাদী সংগঠনের সদস্য রাহেদ হোসেন মাহেদ বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতে পালানোর চেষ্টা করছেন। এরপর থেকে মৌলভীবাজারের পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামের নির্দেশে আমরা সতর্ক অবস্থানে থাকি। এরই মধ্যে সীমান্ত এলাকায় সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতির গোপন সংবাদ পেয়ে আমরা অভিযানে যাই। গ্রেফতারের পর যাচাই-বাছাই শেষে ওই ব্যক্তিকে রাহেদ হোসেন মাহেদ হিসেবে শনাক্ত করা হয়।

সিটিটিসি সূত্র জানায়, মাহেদ দীর্ঘদিন ধরে উগ্রবাদী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং সংগঠনকে শক্তিশালী করতে কাজ করছিলেন। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশায় তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। বড় স্থাপনায় হামলার পরিকল্পনার সঙ্গে তার সরাসরি কোনো সংশ্লিষ্টতা আছে কি না, সে বিষয়েও খতিয়ে দেখছেন গোয়েন্দারা। মাহেদকে গ্রেফতারের মধ্য দিয়ে নাশকতার বড় কোনো পরিকল্পনা নসাৎ করা সম্ভব হয়েছে বলে মনে করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৫ মে ২০২৬

সীমান্ত দিয়ে পালানোর সময় ‘নিউ জেএমবির সক্রিয় সদস্য’ গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত