সংবাদ

রাউজানে সবুজের অভিযান শুরু করল ‘প্রদীপ’

 প্রতিনিধি, রাউজান-হাটহাজারী (চট্টগ্রাম)
প্রতিনিধি, রাউজান-হাটহাজারী (চট্টগ্রাম)
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০১:৩৩ পিএম

রাউজানে সবুজের অভিযান শুরু করল ‘প্রদীপ’
চট্টগ্রামের রাউজানে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রদীপ’। ছবি : সংবাদ

‘সবুজে ভরুক দেশ, সুন্দর হোক আগামী; একটি গাছ লাগান, একটি জীবন বাঁচান’-এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের রাউজানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে অরাজনৈতিক সংগঠন ‘প্রদীপ’। শুক্রবার (১৫ মে) বিকেলে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের মহামুনি স্কুল সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

সংগঠনের সভাপতি দীপঙ্কর বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহামুনি অ্যাংলো পালি উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক শ্রীবাশীষ রায়। সংগঠনের সাধারণ সম্পাদক মো. সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজহিতৈষী চিকিৎসক আশীষ শীল ও ঝুন্টু দে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মো. আবদুল কাদের, অর্থ সম্পাদক মো. জুয়েল, কর্মকর্তা রাজু শর্মা, সাইফুল ইসলাম, মো. মোরশেদ, মো. মাহিম, মো. ইমরান, বিপ্লব রায়, রঞ্জন দে, পরিতোষ চৌধুরী, মো. নুরুল আবছার ও মো. সেলিম।

আয়োজকেরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রদীপ সংগঠনের পক্ষ থেকে পর্যায়ক্রমে আরও বড় পরিসরে বৃক্ষরোপণ করা হবে। জনহিতকর এই কার্যক্রম ভবিষ্যতে নিয়মিত অব্যাহত রাখার অঙ্গীকার করেন তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৬ মে ২০২৬

রাউজানে সবুজের অভিযান শুরু করল ‘প্রদীপ’

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

‘সবুজে ভরুক দেশ, সুন্দর হোক আগামী; একটি গাছ লাগান, একটি জীবন বাঁচান’-এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের রাউজানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে অরাজনৈতিক সংগঠন ‘প্রদীপ’। শুক্রবার (১৫ মে) বিকেলে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের মহামুনি স্কুল সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

সংগঠনের সভাপতি দীপঙ্কর বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহামুনি অ্যাংলো পালি উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক শ্রীবাশীষ রায়। সংগঠনের সাধারণ সম্পাদক মো. সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজহিতৈষী চিকিৎসক আশীষ শীল ও ঝুন্টু দে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মো. আবদুল কাদের, অর্থ সম্পাদক মো. জুয়েল, কর্মকর্তা রাজু শর্মা, সাইফুল ইসলাম, মো. মোরশেদ, মো. মাহিম, মো. ইমরান, বিপ্লব রায়, রঞ্জন দে, পরিতোষ চৌধুরী, মো. নুরুল আবছার ও মো. সেলিম।

আয়োজকেরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রদীপ সংগঠনের পক্ষ থেকে পর্যায়ক্রমে আরও বড় পরিসরে বৃক্ষরোপণ করা হবে। জনহিতকর এই কার্যক্রম ভবিষ্যতে নিয়মিত অব্যাহত রাখার অঙ্গীকার করেন তারা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত