সংবাদ

টেকনাফে পুলিশ পরিচয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে অপহরণ

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০১:২৩ পিএম

টেকনাফে পুলিশ পরিচয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে অপহরণ
হোছেন আলী (৫০)

কক্সবাজারের টেকনাফে পুলিশ পরিচয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে হোছেন আলী (৫০) নামে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ উঠেছে। শনিবার (১৬ মে) দিবাগত রাত পৌনে দুইটার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃত হোছেন আলী ওই এলাকার মৃত রহমান আলীর ছেলে।

পরিবারের সদস্যদের অভিযোগ, পাহাড়ি সন্ত্রাসীরা তাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে গেছে। হোছেন আলীর ভাই আবদুর রহমান জুয়েল জানান, গভীর রাতে কয়েকজন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বাড়ির বাইরে থেকে ডাকাডাকি শুরু করে। একপর্যায়ে হোছেন আলী ঘর থেকে বের হলে সন্ত্রাসীরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায়। এই ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। তারা অপহৃত ব্যক্তিকে উদ্ধারে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

বাহারছড়া তদন্তকেন্দ্রের পরিদর্শক মো. আবু সাঈদ জানান, অপহরণের বিষয়টি পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে পুলিশকে জানানো হয়নি। তবে খবর পেয়ে পুলিশ বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া শুরু করেছে। অপহৃত ব্যক্তিকে উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৬ মে ২০২৬

টেকনাফে পুলিশ পরিচয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে অপহরণ

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

কক্সবাজারের টেকনাফে পুলিশ পরিচয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে হোছেন আলী (৫০) নামে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ উঠেছে। শনিবার (১৬ মে) দিবাগত রাত পৌনে দুইটার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃত হোছেন আলী ওই এলাকার মৃত রহমান আলীর ছেলে।

পরিবারের সদস্যদের অভিযোগ, পাহাড়ি সন্ত্রাসীরা তাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে গেছে। হোছেন আলীর ভাই আবদুর রহমান জুয়েল জানান, গভীর রাতে কয়েকজন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বাড়ির বাইরে থেকে ডাকাডাকি শুরু করে। একপর্যায়ে হোছেন আলী ঘর থেকে বের হলে সন্ত্রাসীরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায়। এই ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। তারা অপহৃত ব্যক্তিকে উদ্ধারে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

বাহারছড়া তদন্তকেন্দ্রের পরিদর্শক মো. আবু সাঈদ জানান, অপহরণের বিষয়টি পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে পুলিশকে জানানো হয়নি। তবে খবর পেয়ে পুলিশ বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া শুরু করেছে। অপহৃত ব্যক্তিকে উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত