সংবাদ

সুন্দরবনে গোলাগুলি, অস্ত্রসহ ধরা তিন দুর্ধর্ষ দস্যু

প্রতিনিধি, বাগেরহাট
প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০১:৩০ পিএম

সুন্দরবনে গোলাগুলি, অস্ত্রসহ ধরা তিন দুর্ধর্ষ দস্যু
বাগেরহাটের পূর্ব সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ আটক তিন বনদস্যু। ছবি : সংবাদ

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে বনদস্যু ‘করিম শরীফ বাহিনী’র সঙ্গে কোস্টগার্ডের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় তিনটি বন্দুক ও একটি পিস্তলসহ ওই বাহিনীর তিন সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার (১৬ মে) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

আটক বনদস্যুরা হলেন-বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার মেহেদী হাসান (২৫) ও রমজান শরীফ (১৯) এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলার এনায়েত (২৫)।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে পূর্ব সুন্দরবনের শ্যালা নদীর মরাচান মিয়া খাল এলাকায় ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ পরিচালনা করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা গুলি ছুড়তে শুরু করলে আত্মরক্ষার্থে কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে ধাওয়া দিয়ে তিন বনদস্যুকে আটক করা হয়।

ঘটনাস্থল তল্লাশি করে তিনটি একনলা বন্দুক, একটি দেশীয় পিস্তল, ৪৯টি তাজা গুলি, ১৮৭টি এয়ারগানের গুলি, দুটি ওয়াকিটকি ও চারটি চার্জার উদ্ধার করা হয়েছে।

কোস্টগার্ড আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর হয়ে সুন্দরবনে জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৬ মে ২০২৬

সুন্দরবনে গোলাগুলি, অস্ত্রসহ ধরা তিন দুর্ধর্ষ দস্যু

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে বনদস্যু ‘করিম শরীফ বাহিনী’র সঙ্গে কোস্টগার্ডের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় তিনটি বন্দুক ও একটি পিস্তলসহ ওই বাহিনীর তিন সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার (১৬ মে) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

আটক বনদস্যুরা হলেন-বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার মেহেদী হাসান (২৫) ও রমজান শরীফ (১৯) এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলার এনায়েত (২৫)।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে পূর্ব সুন্দরবনের শ্যালা নদীর মরাচান মিয়া খাল এলাকায় ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ পরিচালনা করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা গুলি ছুড়তে শুরু করলে আত্মরক্ষার্থে কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে ধাওয়া দিয়ে তিন বনদস্যুকে আটক করা হয়।

ঘটনাস্থল তল্লাশি করে তিনটি একনলা বন্দুক, একটি দেশীয় পিস্তল, ৪৯টি তাজা গুলি, ১৮৭টি এয়ারগানের গুলি, দুটি ওয়াকিটকি ও চারটি চার্জার উদ্ধার করা হয়েছে।

কোস্টগার্ড আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর হয়ে সুন্দরবনে জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত