সংবাদ

ইরানে ফের যৌথ হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৭ মে ২০২৬, ১০:০৯ এএম

ইরানে ফের যৌথ হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

​পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনা থমকে যাওয়ায় ইরানে আরও জোরালো সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মধ্যপ্রাচ্য বিষয়ক দুই মার্কিন কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম 'নিউইয়র্ক টাইমস' জানিয়েছে, সম্ভাব্য এই সামরিক অভিযান আগামী সপ্তাহেই শুরু হতে পারে। তবে এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

​প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে আয়োজিত শান্তি আলোচনার লক্ষ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল ইরান ও যুক্তরাষ্ট্র। সেখানে দুই দেশের শীর্ষ নেতারা এক টেবিলে বসলেও ব্যাপক মতপার্থক্যের কারণে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। এরপর দফায় দফায় শর্ত ও পাল্টা শর্তের বেড়াজালে আটকে যায় সম্ভাব্য চুক্তি।

​শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পরপরই দেশটিতে পুনরায় সামরিক অভিযানের প্রস্তুতি নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী। 

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আগামী সপ্তাহে পুনরায় যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে তারা। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত বা অনুমোদনের পরই নির্ধারিত হবে পরবর্তী চূড়ান্ত পদক্ষেপ।

​প্রতিবেদনে উঠে এসেছে, এবার ইরানের অবকাঠামো ও সামরিক স্থাপনায় আরও জোরালো হামলা চালানোর পরিকল্পনা করা হচ্ছে। একই সঙ্গে হরমুজ প্রণালীর আশপাশে কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাতের বিকল্পও বিবেচনায় রয়েছে। এর মধ্যে পারস্য উপসাগরের 'খার্গ দ্বীপের' মতো ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র দখলের বিষয়টিও যৌথ বাহিনী বিবেচনায় রেখেছে।

​সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিকল্পনা হিসেবে  ইরানের পারমাণবিক স্থাপনা থেকে সংবেদনশীল উপাদান উদ্ধারে বিশেষ কমান্ডো বাহিনী ব্যবহারের মতো অপারেশনের বিষয়ও ভাবা হচ্ছে বলে জানানো হয়।

​তবে সামরিক বিশ্লেষকরা এই সম্ভাব্য হামলার বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন। তাদের মতে, উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উত্তোলনের অভিযানে চরম পারমাণবিক ঝুঁকি রয়েছে। এছাড়া ইরানের শক্তিশালী স্থলবাহিনীর প্রতিরোধের মুখে পড়লে যৌথ বাহিনীর ব্যাপক হতাহতের শঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।

​এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম 'চ্যানেল টুয়েলভ' এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে জানিয়েছে, নতুন করে দীর্ঘ মেয়াদে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তেলআবিব। এখন তারা কেবল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৭ মে ২০২৬

ইরানে ফের যৌথ হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত