সংবাদ

ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৩:২৬ পিএম

ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সব সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। হামের টিকাদান কর্মসূচি বাতিলে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে ‘ফৌজদারি অবহেলা’ হিসেবে উল্লেখ করে এই রিট দায়ের করা হয়।

আজ রোববার (১৭ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম জনস্বার্থে এই রিট আবেদনটি দায়ের করেন।

রিট আবেদনে উল্লেখ করা হয়েছে, পূর্বনির্ধারিত হামের টিকাদান কর্মসূচি বাতিল করার পেছনে অন্তর্বর্তী সরকারের নীতিগত সিদ্ধান্ত একটি বড় ধরনের ‘ফৌজদারি অবহেলা’ বা অপরাধমূলক গাফিলতি। এর ফলে দেশের হাজার হাজার শিশুর স্বাস্থ্য সুরক্ষা মারাত্মক হুমকির মুখে পড়েছে। রিটে এই সিদ্ধান্তের পেছনে উপদেষ্টা পরিষদের সুনির্দিষ্ট ভূমিকা ও দায়বদ্ধতা খতিয়ে দেখতে একটি নিরপেক্ষ তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে।

এই রিট আবেদনে সরকারের শীর্ষ কর্মকর্তাদের পক্ষভুক্ত করা হয়েছে। বিবাদীদের মধ্যে রয়েছেন: মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ (ডিজিএইচএস) সরকারের সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা।

চলতি সপ্তাহে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এই রিট আবেদনটির ওপর প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হতে পারে বলে আইনজীবী সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৭ মে ২০২৬

ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সব সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। হামের টিকাদান কর্মসূচি বাতিলে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে ‘ফৌজদারি অবহেলা’ হিসেবে উল্লেখ করে এই রিট দায়ের করা হয়।

আজ রোববার (১৭ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম জনস্বার্থে এই রিট আবেদনটি দায়ের করেন।

রিট আবেদনে উল্লেখ করা হয়েছে, পূর্বনির্ধারিত হামের টিকাদান কর্মসূচি বাতিল করার পেছনে অন্তর্বর্তী সরকারের নীতিগত সিদ্ধান্ত একটি বড় ধরনের ‘ফৌজদারি অবহেলা’ বা অপরাধমূলক গাফিলতি। এর ফলে দেশের হাজার হাজার শিশুর স্বাস্থ্য সুরক্ষা মারাত্মক হুমকির মুখে পড়েছে। রিটে এই সিদ্ধান্তের পেছনে উপদেষ্টা পরিষদের সুনির্দিষ্ট ভূমিকা ও দায়বদ্ধতা খতিয়ে দেখতে একটি নিরপেক্ষ তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে।

এই রিট আবেদনে সরকারের শীর্ষ কর্মকর্তাদের পক্ষভুক্ত করা হয়েছে। বিবাদীদের মধ্যে রয়েছেন: মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ (ডিজিএইচএস) সরকারের সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা।

চলতি সপ্তাহে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এই রিট আবেদনটির ওপর প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হতে পারে বলে আইনজীবী সূত্রে জানা গেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত