বিশ্ব জাদুঘর দিবস আজ। প্রতিবছর ১৮ মে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে।
দিবসটিতে এবারের প্রতিপাদ্য ‘বিভক্ত বিশ্বকে একত্র করছে জাদুঘর’।
জানা গেছে, দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রতিবছর দিবসটিতে বর্ণাঢ্য র্যালি, বিষয়ভিত্তিক সেমিনার ও বিশেষ প্রদর্শনীর আয়োজন করে থাকে।
দিবসটি উপলক্ষে এবারও বাংলাদেশে জাতীয় জাদুঘর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বিশ্ব জাদুঘর দিবস উদযাপন উপলক্ষে নেওয়া কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরস্থ জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এদিকে, সকাল ১০টায় বাংলাদেশ জাতীয় জাদুঘর থেকে একটি র্যালি বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় জাদুঘরে এসে শেষ হবে। বেলা ১১টায় জাদুঘরে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বেলা সাড়ে ১১টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামস (আইকম) বা আন্তর্জাতিক জাদুঘর পরিষদের আহ্বানে বিশ্বের সব জাদুঘরের সঙ্গে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধি এবং জাদুঘরের গুরুত্ব ও অবদান তুলে ধরতে ১৯৭৭ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে।

সোমবার, ১৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন