চীনের গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২। এই ঘটনায় এখন পর্যন্ত এক দম্পতির মৃত্যু হয়েছে এবং আরও একজন নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
রাষ্ট্রীয়
সম্প্রচার মাধ্যম সিসিটিভি ও সংবাদ সংস্থা
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, স্থানীয়
সময় সোমবার ভোরে অঞ্চলের লিউঝৌ
শহরের লিউনান জেলায় এই ভূমিকম্পটি আঘাত
হানে। ভূমিকম্পের তীব্রতায় ওই এলাকায় অন্তত
১৩টি ভবন ধসে পড়েছে।
স্থানীয়
ভূমিকম্প ত্রাণ সদর দপ্তর জানিয়েছে,
ধসে পড়া ভবনের নিচে
কেউ আটকে আছে কি
না তা দেখতে অনুসন্ধান
ও উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। নিহতদের
পরিচয় পাওয়া গেছে, তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। তাদের বয়স যথাক্রমে ৬৩
এবং ৫৩ বছর। এখনো
নিখোঁজ থাকা অপর একজনের
সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
নিরাপত্তার
স্বার্থে লিউঝৌ শহরের সাত হাজারেরও বেশি
মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে স্থানীয় প্রশাসন।
ভূমিকম্পের
পর রেললাইনসহ অন্যান্য অবকাঠামোগুলোর অবস্থা পরিদর্শন করছে রেল কর্তৃপক্ষ।
সাময়িকভাবে রেল ও পরিবহন
ব্যবস্থায় কিছুটা বিঘ্ন ঘটলেও বড় কোনো ক্ষয়ক্ষতির
খবর পাওয়া যায়নি।
রাষ্ট্রীয়
গণমাধ্যমের বরাতে জানা গেছে, ভূমিকম্প
কবলিত এলাকাগুলোতে যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, পানি ও গ্যাস
সরবরাহ বর্তমানে স্বাভাবিক রয়েছে। এছাড়া সড়কগুলোতে যানবাহন চলাচলও সচল আছে। তবে
যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

সোমবার, ১৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন