সংবাদ

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল সৌদি আরব

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৮:৫৬ এএম

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল সৌদি আরব

মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। আগামী ২৭ মে (বুধবার) দেশটিতে ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে গালফ নিউজ।

​সৌদি আরবের পাশাপাশি ওমান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও তুরস্কসহ বেশ কয়েকটি দেশেও একই দিনে (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে বলে জানানো হয়েছে।

​প্রতিবেদনে বলা হয়েছে, চলতি হিজরি ১৪৪৭ সনের জিলহজ মাসের ১ তারিখ শুরু হবে সোমবার (১৮ মে)। ইসলামী শরিয়তের নিয়ম অনুযায়ী, প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে। সেই হিসাব অনুযায়ী, আগামী ২৭ মে (১০ জিলহজ) দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

​সংবাদমাধ্যম ‘মালয় মেইল’ এক প্রতিবেদনে জানিয়েছে, মালয়েশিয়ার রাজা পরিষদের ভারপ্রাপ্ত সহকারী সচিব মুহাম্মদ আফেন্দি জালালুদ্দিন দেশটির জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করেছেন। এই ঘোষণার পর থেকেই দেশজুড়ে স্থানীয় মুসলিম ও প্রবাসী মুসলিমদের মাঝে উৎসবের আমেজ ও ঈদের প্রস্তুতি শুরু হয়েছে। বিভিন্ন মসজিদ, সুরাউ (নামাজের স্থান) ও ইসলামিক সংগঠনগুলো ইতোমধ্যে কোরবানি এবং ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি নিতে শুরু করেছে।

​রাজধানী কুয়ালালামপুরসহ সেলাঙ্গর, পেনাং, জোহর ও অন্যান্য অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও ঈদ উদযাপনের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। পরিবার-পরিজন থেকে দূরে থাকলেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের আশা করছেন তারা।

​মালয়েশিয়ার সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে ইন্দোনেশিয়ায়ও। দেশটির ধর্ম মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, সেখানেও কোরবানির ঈদ আগামী ২৭ মে (বুধবার) উদযাপিত হবে। রাজধানী জাকার্তায় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে চাঁদ দেখার ফলাফল এবং জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত গণনার ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​এদিকে, গালফ নিউজের পৃথক এক প্রতিবেদনে বলা হয়েছে, খালি চোখে চাঁদ দেখা ছাড়াই ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তুরস্ক। দেশটি মূলত জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত গণনা এবং বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে তৈরি পূর্বনির্ধারিত ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী ১৮ মে-কে জিলহজের প্রথম দিন ও ২৭ মে ঈদুল আজহা উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।

​অন্যদিকে, ওমানের প্রধান চাঁদ দেখা কমিটি জানিয়েছে, হিজরি ১৪৪৭ সনের জিলহজ মাসের প্রথম দিন হবে সোমবার (১৮ মে)। সেই অনুযায়ী আগামী ২৭ মে ওমানেও পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। 

​সব মিলিয়ে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশগুলোতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য জোর প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৮ মে ২০২৬

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল সৌদি আরব

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত