সংবাদ

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুঘর্টনায় নিহত ২

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৮:৫২ এএম

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুঘর্টনায় নিহত ২

ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ে আতাদি ফ্লাইওভারের ওপর গাছ ভর্তি ট্রাকের পিছনে অপর মাছ ভর্তি ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আজ সোমবার (১৮ মে) ভোর ৫টার সময় ভাঙ্গা উপজেলার আতাদি ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাছের ট্রাকের চালক মো. শামিম (৩০)। তার বাড়ি যশোর কোতোয়ালি থানার চাচড়া গ্রামে এবং হেলপার অজ্ঞাত (২৮)। তারা দুজনই মাছের ট্রাকে চালক ও হেলপার। 

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান বলেন, আজ সোমবার ভোর ৫টার দিকে আতাতি ফ্লাইওভারের নিকট ঢাকাগামী গাছের চারা বোঝাই একটি ট্রাকের পিছনে আরেকটি মাছের ট্রাক দ্রুত গতিতে এসে ধাক্কা দেয়। এতে দুজন নিহত হয়েছেন। তারা দুজনই মাছের ট্রাকের চালক ও হেলপার। চালক মো. শামিমের  পরিচয় পাওয়া গেছে। হেলপারের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।  সড়কে যান চলাচল স্বাভাবিক আছে। ২টি ট্রাক জব্দ করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৮ মে ২০২৬

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুঘর্টনায় নিহত ২

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ে আতাদি ফ্লাইওভারের ওপর গাছ ভর্তি ট্রাকের পিছনে অপর মাছ ভর্তি ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আজ সোমবার (১৮ মে) ভোর ৫টার সময় ভাঙ্গা উপজেলার আতাদি ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাছের ট্রাকের চালক মো. শামিম (৩০)। তার বাড়ি যশোর কোতোয়ালি থানার চাচড়া গ্রামে এবং হেলপার অজ্ঞাত (২৮)। তারা দুজনই মাছের ট্রাকে চালক ও হেলপার। 

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান বলেন, আজ সোমবার ভোর ৫টার দিকে আতাতি ফ্লাইওভারের নিকট ঢাকাগামী গাছের চারা বোঝাই একটি ট্রাকের পিছনে আরেকটি মাছের ট্রাক দ্রুত গতিতে এসে ধাক্কা দেয়। এতে দুজন নিহত হয়েছেন। তারা দুজনই মাছের ট্রাকের চালক ও হেলপার। চালক মো. শামিমের  পরিচয় পাওয়া গেছে। হেলপারের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।  সড়কে যান চলাচল স্বাভাবিক আছে। ২টি ট্রাক জব্দ করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত