সংবাদ

কটিয়াদীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)
প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১১:২৯ এএম

 কটিয়াদীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
কটিয়াদীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ ব্যক্তি। ছবি : সংবাদ

কিশোরগঞ্জের কটিয়াদীতে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৭ মে) রাতে উপজেলার মুমুরদিয়া ও গচিহাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটের দিকে মুমুরদিয়া ইউনিয়নের বাঘবেড় এলাকায় অভিযান চালায় কটিয়াদী মডেল থানা-পুলিশ। সেখান থেকে ২০টি ইয়াবাসহ মো. রুবেলকে (২৮) গ্রেপ্তার করা হয়। রুবেল উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের মৃত তোতা মিয়ার ছেলে।

একই রাতে সোয়া ৯ টার দিকে গচিহাটা ইউনিয়নের কৈতরীপাড়া এলাকায় অপর একটি অভিযান চালানো হয়। এ সময় নিজ বাড়ির সামনে থেকে ২১টি ইয়াবাসহ মো. সুমন মিয়াকে (২৬) গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার আব্দুল হামিদের ছেলে। পুলিশ জানায়, তল্লাশির সময় সুমনের প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ওসি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। কটিয়াদীকে অপরাধ ও মাদকমুক্ত করতে এই অভিযান আরও জোরদার করা হবে। অপরাধ দমনে তিনি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৮ মে ২০২৬

কটিয়াদীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

কিশোরগঞ্জের কটিয়াদীতে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৭ মে) রাতে উপজেলার মুমুরদিয়া ও গচিহাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটের দিকে মুমুরদিয়া ইউনিয়নের বাঘবেড় এলাকায় অভিযান চালায় কটিয়াদী মডেল থানা-পুলিশ। সেখান থেকে ২০টি ইয়াবাসহ মো. রুবেলকে (২৮) গ্রেপ্তার করা হয়। রুবেল উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের মৃত তোতা মিয়ার ছেলে।

একই রাতে সোয়া ৯ টার দিকে গচিহাটা ইউনিয়নের কৈতরীপাড়া এলাকায় অপর একটি অভিযান চালানো হয়। এ সময় নিজ বাড়ির সামনে থেকে ২১টি ইয়াবাসহ মো. সুমন মিয়াকে (২৬) গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার আব্দুল হামিদের ছেলে। পুলিশ জানায়, তল্লাশির সময় সুমনের প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ওসি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। কটিয়াদীকে অপরাধ ও মাদকমুক্ত করতে এই অভিযান আরও জোরদার করা হবে। অপরাধ দমনে তিনি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত