সংবাদ

চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০১:৩২ পিএম

চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

যুক্তরাজ্যে ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গতকাল রোববার (১৮ মে) সকালে তিনি ঢাকায় পৌঁছান বলে নিশ্চিত করেছে রাষ্ট্রপতির প্রেস উইং।

এর আগে, গত ৯ মে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন রাষ্ট্রপতি।

যুক্তরাজ্যে অবস্থানকালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে রাষ্ট্রপতির হৃদযন্ত্রে (হার্ট) একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হয়। এরপর গত ১২ মে জরুরি ভিত্তিতে যুক্তরাজ্যের ক্যামব্রিজে অবস্থিত বিখ্যাত 'রয়াল প্যাপওয়ার্থ হাসপাতাল'-এ তাঁর এনজিওগ্রাম করা হয়।

হাসপাতালের ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টিফেন হোলি-এর তত্ত্বাবধানে এনজিওগ্রাম করার সময় হৃদযন্ত্রে উল্লেখযোগ্য ব্লক ধরা পড়ায় চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্টি করেন এবং একটি স্টেন্ট (রিং) স্থাপন করেন। অপারেশনটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

বঙ্গভবন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর আগেও হৃদরোগজনিত সমস্যার চিকিৎসা নিয়েছেন। অক্টোবর ২০২৩ এ সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালের চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর একটি সফল 'ওপেন হার্ট সার্জারি' করা হয়েছিল। ওপেন হার্ট সার্জারির পর থেকেই হৃদযন্ত্র-সংক্রান্ত জটিলতার নিয়মিত ফলো-আপ চিকিৎসার অংশ হিসেবে তিনি ক্যামব্রিজের রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এবারও সেখানেই তাঁর রিং পরানো হলো।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৮ মে ২০২৬

চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত