জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)-এর গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ পরিকল্পনা কমিশন মিলনায়তনে এই সভা শুরু হয়েছে।
প্রধানমন্ত্রীর
ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র
জানিয়েছে, আজকের এই উচ্চপর্যায়ের সভায় আগামী ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি
(এডিপি)-এর খসড়া ও বাজেট বরাদ্দের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও চূড়ান্ত
সিদ্ধান্ত নেওয়া হবে।
জাতীয় অর্থনৈতিক
পরিষদের এই গুরুত্বপূর্ণ বৈঠক শেষে একটি ‘সংবাদ সম্মেলন’ অনুষ্ঠিত হবে, যেখানে সভার
সিদ্ধান্ত ও অনুমোদিত এডিপির বিস্তারিত তথ্য গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে।

সোমবার, ১৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন