সংবাদ

দুর্বৃত্তের কোপে প্রাণ গেল ওষুধ ব্যবসায়ীর

নিজস্ব বার্তা পরিবেশক, খুলনা
নিজস্ব বার্তা পরিবেশক, খুলনা
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১১:৪৬ এএম

দুর্বৃত্তের কোপে প্রাণ গেল ওষুধ ব্যবসায়ীর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কয়রা। ছবি : সংবাদ

খুলনার কয়রায় গভীর রাতে ঘরে ঢুকে ভবতোষ মৃধা (৪০) নামের এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৭ মে) দিবাগত রাত একটার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের মহেশ্বরীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ভবতোষ ওই গ্রামের যশো মৃধার ছেলে। উপজেলার গিলাবাড়ি বাজারে তার ওষুধের দোকান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত একটার দিকে একদল চোর সিঁধ কেটে ভবতোষ মৃধার ঘরে প্রবেশ করে। টের পেয়ে তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে চোরেরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় তার স্ত্রী বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয় লোকজন ভবতোষকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কয়রা থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম বলেন, ভবতোষ মৃধা হত্যার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৮ মে ২০২৬

দুর্বৃত্তের কোপে প্রাণ গেল ওষুধ ব্যবসায়ীর

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

খুলনার কয়রায় গভীর রাতে ঘরে ঢুকে ভবতোষ মৃধা (৪০) নামের এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৭ মে) দিবাগত রাত একটার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের মহেশ্বরীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ভবতোষ ওই গ্রামের যশো মৃধার ছেলে। উপজেলার গিলাবাড়ি বাজারে তার ওষুধের দোকান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত একটার দিকে একদল চোর সিঁধ কেটে ভবতোষ মৃধার ঘরে প্রবেশ করে। টের পেয়ে তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে চোরেরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় তার স্ত্রী বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয় লোকজন ভবতোষকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কয়রা থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম বলেন, ভবতোষ মৃধা হত্যার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত