সংবাদ

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি

প্রতিনিধি, বান্দরবান
প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১২:২১ পিএম

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি
ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিচ্ছেন নেতারা। ছবি : সংবাদ

বান্দরবান সদর উপজেলার বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (১৮ মে) সকালে বাঘমারা বাজারে এসব নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

জেলা বিএনপির সদস্যসচিব ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে চাল, ডাল, তেল ও আলুসহ খাদ্যসামগ্রী তুলে দেন।

ত্রাণ বিতরণকালে জাবেদ রেজা বলেন, “দুর্যোগে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো বিএনপির রাজনীতির অন্যতম আদর্শ। বাঘমারা বাজারের অগ্নিকাণ্ডের খবর শুনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গভীর সমবেদনা জানিয়েছেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। মানুষের দুঃসময়ে পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।”

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুষার, আবিদুর রহমান, চনুমং মারমা এবং বাঘমারা বাজার চৌধুরী অজিত দাশসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল রবিবার বিকেলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন স্থানীয় সাবেক সংসদ সদস্য সাচিংপ্রু জেরী। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সান্ত্বনা দেন এবং সহায়তার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, গত রবিবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বাঘমারা বাজারের অর্ধশতাধিক দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় দুই থেকে আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৮ মে ২০২৬

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত