সংবাদ

কিছু কর্মকর্তার কারণে র‍্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে, দায় পুরো বাহিনীর নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৩:২৩ পিএম

কিছু কর্মকর্তার কারণে র‍্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে, দায় পুরো বাহিনীর নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যাসিবাদী শাসনামলে কিছু কর্মকর্তার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এর দায় পুরো বাহিনীর ওপর পড়তে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

আজ সোমবার (১৮ মে) দুপুরে র‍্যাব সদরদফতরে বাহিনীটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর বিগত সরকারের প্রভাবের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে এমন কোনো প্রতিষ্ঠান ছিল না যা ফ্যাসিবাদী শাসনামলে ক্ষতিগ্রস্ত হয়নি। পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে, কয়েকজন কর্মকর্তার অ্যাক্টিভিটিসের (কর্মকাণ্ডের) জন্য পুরো প্রতিষ্ঠান দায়-দায়িত্ব নিতে পারে না।"

তিনি আরও জানান, অপরাধী কর্মকর্তাদের ছাড় দেওয়া হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বর্তমানে সেই সব প্রতিষ্ঠানের নিজস্ব আইনে ওই সমস্ত অফিসারদের বিচারের ও আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা ইতোমধ্যে অনুশাসন দিয়েছি। কারণ প্রতিষ্ঠান নিজে দায়ী না।"

যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, "আমেরিকা যে সময় র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল, সেই সময় র‍্যাব এমন কিছু কর্মকাণ্ডে জড়িত ছিল যা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল। এখন আমরা যদি এলিট ফোর্স হিসেবে একটা নতুন ফোর্স নাম দেই, সেখানে হয়তো তারা (যুক্তরাষ্ট্র) বিষয়টা পুনর্বিবেচনা করবেন।"

তবে বাহিনীর নাম পরিবর্তন হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি জানান, নতুন নাম হবে কি না তা এখনো চূড়ান্ত বা ঠিক হয়নি, সরকার বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছে। নাম যা-ই হোক না কেন, এলিট ফোর্স হিসেবে এর জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলেও স্পষ্ট জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৮ মে ২০২৬

কিছু কর্মকর্তার কারণে র‍্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে, দায় পুরো বাহিনীর নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

ফ্যাসিবাদী শাসনামলে কিছু কর্মকর্তার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এর দায় পুরো বাহিনীর ওপর পড়তে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

আজ সোমবার (১৮ মে) দুপুরে র‍্যাব সদরদফতরে বাহিনীটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর বিগত সরকারের প্রভাবের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে এমন কোনো প্রতিষ্ঠান ছিল না যা ফ্যাসিবাদী শাসনামলে ক্ষতিগ্রস্ত হয়নি। পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে, কয়েকজন কর্মকর্তার অ্যাক্টিভিটিসের (কর্মকাণ্ডের) জন্য পুরো প্রতিষ্ঠান দায়-দায়িত্ব নিতে পারে না।"

তিনি আরও জানান, অপরাধী কর্মকর্তাদের ছাড় দেওয়া হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বর্তমানে সেই সব প্রতিষ্ঠানের নিজস্ব আইনে ওই সমস্ত অফিসারদের বিচারের ও আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা ইতোমধ্যে অনুশাসন দিয়েছি। কারণ প্রতিষ্ঠান নিজে দায়ী না।"

যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, "আমেরিকা যে সময় র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল, সেই সময় র‍্যাব এমন কিছু কর্মকাণ্ডে জড়িত ছিল যা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল। এখন আমরা যদি এলিট ফোর্স হিসেবে একটা নতুন ফোর্স নাম দেই, সেখানে হয়তো তারা (যুক্তরাষ্ট্র) বিষয়টা পুনর্বিবেচনা করবেন।"

তবে বাহিনীর নাম পরিবর্তন হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি জানান, নতুন নাম হবে কি না তা এখনো চূড়ান্ত বা ঠিক হয়নি, সরকার বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছে। নাম যা-ই হোক না কেন, এলিট ফোর্স হিসেবে এর জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলেও স্পষ্ট জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত