পবিত্র হজের মহামিলনে শামিল হতে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৬৩ হাজার ২৬১ জন হজযাত্রী। মোট ১৬৩টি হজ ফ্লাইটের মাধ্যমে তারা সেখানে পৌঁছান।
বাংলাদেশ হজ
অফিসের পরিচালক মো. লোকমান হোসেন বলেন, "সোমবার সকাল ১০টা পর্যন্ত ১৬৩টি
ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে।" বাকি ১৫ হাজার ১২৬ জন হজযাত্রী নির্ধারিত
এয়ারলাইন্সের মাধ্যমে ধীরে ধীরে যাত্রা করবেন বলে তিনি জানান।
৪১৮ জন
হজযাত্রী নিয়ে গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক
বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে প্রথম হজ ফ্লাইট ছাড়ে, যার উদ্বোধন করেন
প্রধানমন্ত্রী তারেক রহমান।
পবিত্র ভূমিতে
গিয়ে এখন পর্যন্ত স্বাভাবিক কারণে ১৭ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন, যাদের
মধ্যে ১২ জন পুরুষ ও ৫ জন নারী। তারা মক্কায় ১২ জন ও মদিনায় ৫ জন মারা যান। এদিকে
হজযাত্রীদের সহায়তায় দিনরাত কাজ করছে বিভিন্ন সেবা দল। সৌদি মেডিকেল টিম ৩৪ হাজার
৩৭০ জন হজযাত্রীকে চিকিৎসাসেবা দিয়েছে এবং আইটি হেল্পডেস্ক ১৭ হাজার ৯৮৮ জন
হজযাত্রীকে বিভিন্ন তথ্য ও চিকিৎসাসেবা প্রদান করেছে।
এ বছর বিমান
বাংলাদেশ এয়ারলাইন্সের ৮৩টি ফ্লাইটে ৩২ হাজার ৮৪০ জন, সৌদি এয়ারলাইন্সের ৫৮টি
ফ্লাইটে ২১ হাজার ৯৬৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৪৫৬ জন
হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
এবার ঢাকাস্ত
সৌদি দূতাবাস মোট ৭৮ হাজার ৩৮৭টি ভিসা ইস্যু করেছে। সরকারি ও বেসরকারি
ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জন এবার হজ পালনের অনুমতি পেয়েছেন। এর মধ্যে
বেসরকারি ব্যবস্থাপনায় ৬৬০টি এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি
লিড এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।
সৌদি আরবে রবিবার
পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত
হবে এবং ২৭ মে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। হজ পালন শেষে আগামী ৩০ মে জেদ্দা
থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হবে এবং শেষ ফিরতি ফ্লাইটটি আসবে আগামী ৩০ জুন।

সোমবার, ১৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন